ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
জোড়াতালির লাইনে ‘মৃত্যুফাঁদ’ হয়ে উঠছে শতবর্ষী রুট
সিলেট-আখাউড়া রেলপথ / জোড়াতালির লাইনে ‘মৃত্যুফাঁদ’ হয়ে উঠছে শতবর্ষী রুট
ব্রিটিশ আমলের শতবর্ষী সিলেট-আখাউড়া রেলপথ এখন যেন চলমান ঝুঁকির আরেক নাম। জরাজীর্ণ লাইন, পুরোনো ইঞ্জিন, ঝুঁকিপূর্ণ সেতু আর ঘনঘন যান্ত্রিক ত্রুটিতে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ। শুধু মার্চ-এপ্রিলেই অন্তত ৩০টি ট্রেন বিলম্ব আর একের পর এক দুর্ঘটনা এই রুটকে যাত্রীদের কাছে ‘মহাআতঙ্কে’ পরিণত করেছে। লক্কর-ঝক্কর ইঞ্জিন আর নড়বড়ে রেললাইন পাড়ি দিয়ে আসা পর্যটকদের নিত্যদিনই পোহাতে হচ্ছে ভোগান্তি।  সিলেট রুটে মার্চ ও এপ্রিল মাসেই ট্রেনের আলোচিত ৪টি দুর্ঘটনা ঘটছে। গত ২৬ মার্চ ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে। এর চার দিন পর ৩১ মার্চে মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর এলাকায় উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে
ইসলায়েলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করতে চান নেতানিয়াহু 
ইসলায়েলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করতে চান নেতানিয়াহু 
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’
টিসিবির ট্রাকসেল শুরু আজ, কম দামে মিলবে যেসব পণ্য
টিসিবির ট্রাকসেল শুরু আজ, কম দামে মিলবে যেসব পণ্য
শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানে আবারও বাড়ল তেলের দাম
শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানে আবারও বাড়ল তেলের দাম
৮ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
৮ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
হাম ও উপসর্গে মারা গেল আরও ১১ শিশু
হাম ও উপসর্গে মারা গেল আরও ১১ শিশু
চা দোকানি শেফালী হত্যার অন্তরালের রক্তাক্ত গল্প
চা দোকানি শেফালী হত্যার অন্তরালের রক্তাক্ত গল্প
হান্টা ভাইরাস নিয়ে গবেষকদের নতুন বার্তা
হান্টা ভাইরাস নিয়ে গবেষকদের নতুন বার্তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে

টিসিবির ট্রাকসেল শুরু আজ, কম দামে মিলবে যেসব পণ্য

বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

ইসলায়েলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করতে চান নেতানিয়াহু 

৮ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

টর্চ জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানে আবারও বাড়ল তেলের দাম

সিলেট-আখাউড়া রেলপথ / জোড়াতালির লাইনে ‘মৃত্যুফাঁদ’ হয়ে উঠছে শতবর্ষী রুট

বিশ্বকাপে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্কের লিসা

১০

ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক

১১

নিজের গরুর শিংয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু

১২

ইরানের জবাবে সন্তুষ্ট নন ট্রাম্প

১৩

বাবাকে হারানোর দিনেই বার্সাকে শিরোপা জেতালেন ফ্লিক

১৪

রিয়ালের সামনেই বার্সেলোনার শিরোপা উৎসব

১৫

শেষ মুহূর্তের নাটকে ওয়েস্ট হামকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল

১৬

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিল ইরান

১৭

আইফোন ব্যবহারকারীদের ৩,০৭৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে অ্যাপল

১৮

জান্নাতে আল্লাহর পাশে ঘর চেয়েছেন যে নারী 

১৯

ধানক্ষেত থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

২০
  • ‘পার্টটাইম জব’ অফারে খোয়া গেল লাখ লাখ টাকা
    ‘পার্টটাইম জব’ অফারে খোয়া গেল লাখ লাখ টাকা
  • পুলিশ পদকের প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, পুলিশ সদর দপ্তরের প্রতিবাদ
    পুলিশ পদকের প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, পুলিশ সদর দপ্তরের প্রতিবাদ
  • তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী
    তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী
  • চা দোকানি শেফালী হত্যার অন্তরালের রক্তাক্ত গল্প
    চা দোকানি শেফালী হত্যার অন্তরালের রক্তাক্ত গল্প
  • পুলিশের যৌক্তিক দাবি পূরণে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    পুলিশের যৌক্তিক দাবি পূরণে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান 
    সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী
    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে: সেতুমন্ত্রী
  • মাকে ভালোবাসি বলার দিন আজ
    মাকে ভালোবাসি বলার দিন আজ
  • আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
    আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
  • পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
    পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’
ঢাকা মেডিকেলে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেলে বৃদ্ধের মরদেহ উদ্ধার
হলিস্টিক হোম বিল্ডার্সের নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, ডিএমডি গ্রেপ্তার
হলিস্টিক হোম বিল্ডার্সের নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  শনিবার (৯ মে) রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হায়দার কবির মিথুন (৫৪) দক্ষিণখান এলাকার উত্তর ফায়দাবাদের বাসিন্দা। তিনি প্রতিষ্ঠানটির ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার (১০ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। মামলার এজাহার অনুযায়ী, হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড উত্তরখান এলাকায় ১০ কাঠা জমির ওপর একটি বহুতল ভবন নির্মাণের কথা বলে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয় ১৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির প্রলোভনে পড়ে বাদীসহ বিভিন্ন গ্রাহক উত্তরা সেক্টর-৪ এ অবস্থিত কোম্পানির অফিসে গিয়ে অর্থ বিনিয়োগ করেন। বাদী বিভিন্ন সময়ে মোট ১২ লাখ ৮০ হাজার টাকা জমা দেন। এ ছাড়া তার এক বন্ধু আরও ৯ লাখ টাকা বিনিয়োগ করেন। অভিযোগে বলা হয়, গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার পর কোম্পানি মানি রিসিট ও চেক দিলেও প্রতিশ্রুত জমি রেজিস্ট্রি করে দেয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীরা জানতে পারেন, রাজধানীর বিভিন্ন এলাকায় থ্রি-স্টার হোটেল ও জমির শেয়ার বিক্রির নামে প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। টাকা ফেরত চাইলে গ্রাহকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শিশির আহমেদ আত্মগোপনে চলে যান। একই সঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে পূর্ববর্তী আর্থিক লেনদেনের দায় অস্বীকার করা হয়। সিআইডির তদন্তে জানা যায়, হায়দার কবির মিথুন সরাসরি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও আত্মসাতে সক্রিয় ভূমিকা পালন করেন। মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে থেকে ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ করে বিদেশে পালিয়ে যান। সিআইডি আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় একাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো উত্তর ইউনিট। প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কড়াইল বস্তি থেকে নারীর মরদেহ উদ্ধার

কড়াইল বস্তি থেকে নারীর মরদেহ উদ্ধার

উত্তরায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

উত্তরায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

২২ দিনেও খোঁজ মেলেনি মানসিক ভারসাম্যহীন ফারিয়ার

২২ দিনেও খোঁজ মেলেনি মানসিক ভারসাম্যহীন ফারিয়ার
বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির
বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির
পাকিস্তানি শীর্ষস্থানীয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। আবারও প্রমাণ করলেন, কেন তিনি শীর্ষ স্টাইল আইকনদের একজন। ‘দিলরুবা’, ‘জানান’, ‘মেরে হামসফর’ তারকা এবার তার অবকাশ যাপনের নতুন কিছু ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছেন। রীতিমতো বোল্ডরূপে হাজির হয়েছেন ক্যামেরার সামনে। সহজ-সরল আকর্ষণীয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত হানিয়া এ মৌসুমে নান্দনিকতা ভরপুর কিছু ছবি তার সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। যেসব ছবিতে ভ্রমণকারীর স্বচ্ছন্দ মেজাজের সঙ্গে হাই-ফ্যাশনের নিখুঁত মিশ্রণ ঘটেছে। সূত্র: ডেইলি পাকিস্তান মিনিমালিস্ট লাক্সারির জগতে পা রাখলেও হানিয়া আমির তার নিজস্ব প্রাণবন্ত ভাবটিও অক্ষুণ্ণ রেখেছেন। এই লুকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি চমৎকার স্ট্র্যাপলেস কালো টিউব ড্রেস। পোশাকটিতে বোল্ড হয়ে ধরা দিলেও চিরন্তন মার্জিতই দেখা যায় অভিনেত্রীকে। কালো লেদার বুটের সঙ্গে পোশাকটিকে একটি কুল ডাউনটাউন লুক দিয়েছে। সাদামাটা সাজে অভিনেত্রী একটি ছোট স্বর্ণের লকেটসহ সূক্ষ্ম কালো কর্ডের নেকলেস পরেছিলেন। হানিয়া আমির তার রূপচর্চায় বরাবরই ‘ক্লিন গার্ল’ ইমেজ রাখেন। নান্দনিকতার ছোঁয়ায় উজ্জ্বল ছবিতে ফুটে উঠেছিল স্বতঃস্ফূর্ত মুহূর্ত। ছবিগুলো অনলাইনে ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলে। বেগুনি দেয়ালের সামনে সোনালি মুহূর্তের আরেকটি শট তার আত্মবিশ্বাস ও ক্যারিশমা তুলে ধরেছিল। জমকালো ফ্যাশন এবং দৈনন্দিন পরিবেশের এই বৈপরীত্য সত্যিই নান্দনিকতা তৈরি করেছিল।  

বিশ্বকাপে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্কের লিসা

আর মাত্র কয়েকটি দিন। আগামী মাসে বিশ্ব মাতবে ফুটবল উন্মাদনায়। আর সেই উন্মাদনার পারদ আরও উঁচুতে তুলতে ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের লাইনআপে যোগ দিলেন ব্ল্যাকপিঙ্কের লিসা। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথভাবে এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজন করতে যাচ্ছে। এবারের আয়োজনে উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) ব্ল্যাকপিঙ্কের লিসার পারফর্ম করার কথা ঘোষণা করেছে। আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে একজন কে-পপ শিল্পী পারফর্ম করবেন। আর সেই একজন হবেন নারী কে-পপ শিল্পী। জল্পনার অবসান ঘটিয়ে এবারের বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে উঠবেন লিসা। এর আগে বিটিএসের জাংকুক ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘ড্রিমার্স’ পরিবেশন করেছিলেন। দ্য নিউইয়র্ক টাইমসের সহযোগী ও ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, লিসা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি পারফরম্যান্স চুক্তি স্বাক্ষর করেছেন। যেহেতু এবারের বিশ্বকাপ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো—এই তিনটি দেশ আয়োজন করবে, তাই উদ্বোধন অনুষ্ঠানকেও তিনটি ভাগে উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের আগে ব্ল্যাকপিঙ্ক তারকা লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম মাতাবেন। লিসার পাশাপাশি সেই অনুষ্ঠানে কেটি পেরি, ফিউচার এবং ডিজে স্নেকের মতো শিল্পীরাও পারফর্ম করবেন। কানাডার টরন্টোর অনুষ্ঠানে পারফর্ম করবেন মাইকেল বুলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারা। আর মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবেন রক ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং তাইলা। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিটি মঞ্চের জন্য ১৩ মিনিটের পরিকল্পনা করা হয়েছে, যেখানে মেক্সিকোর মঞ্চটি চলবে ১৬ মিনিট ৩০ সেকেন্ড।
বিশ্বকাপে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্কের লিসা

মায়েরা কখনো ক্লান্ত হন না—এমন না

আজ বিশ্ব মা দিবস, কিন্তু আমার কাছে ‘মা দিবস’ কোনো এক দিনের অনুভূতি নয়, এটা প্রতিদিনের শ্বাস, প্রতিদিনের বেঁচে থাকা, প্রতিদিনের প্রার্থনা। আমি যত বড় হচ্ছি, তত বুঝতে শিখছি, একজন মা শুধু সন্তান জন্ম দেন না, তিনি নিজের স্বপ্ন, নিজের ঘুম, নিজের আনন্দ ধীরে ধীরে বিসর্জন দিয়ে একটি মানুষের জীবন গড়ে তোলেন। মায়েরা কখনো ক্লান্ত হন না—এমন না। তারা শুধু ক্লান্তিটাকে লুকিয়ে রাখেন, যেন সন্তানের চোখে কোনো ভয় না জন্মায়। আমার মা সেই মানুষ, যিনি তার জীবনের সুখ স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। নিজে না খেয়ে, না ঘুমিয়ে থেকেও আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন, আমাদের দুই ভাইয়ের মুখে হাসি ফুটিয়েছে। নিজের কষ্টকে হাসির আড়ালে লুকিয়ে রেখে আমাদের সামনে শক্ত হয়ে দাঁড়িয়েছেন। আমি আজ যা কিছু, আমার প্রতিটি অর্জনের পেছনে আমার মায়ের নীরব কান্না, অগণিত দোয়া আর অসীম ত্যাগ জড়িয়ে আছে। আর আমার বাবা, তিনি পরিবারের সেই বৃক্ষ, যার ছায়ায় দাঁড়িয়ে আমরা ঝড় থেকে বেঁচে থাকি। একজন বাবা হয়তো খুব কম কথা বলেন, কিন্তু তার নীরবতা ভেতরে ভেতরে হাজার দায়িত্বের গল্প বহন করে। আমার বাবা তার জীবনের সুখ, স্বপ্ন, ইচ্ছেগুলোকে ধীরে ধীরে মুছে দিয়েছেন শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য। অনেক রাত আছে, যখন আমরা ঘুমিয়ে পড়েছি নিশ্চিন্তে, কিন্তু বাবা তখনও জেগে থেকেছেন পরিবারের চিন্তায়। এই মানুষটা আমাকে আমি হতে শিখিয়েছেন। জীবন যে কত সুন্দর তা বাবার থেকেই পাওয়া। আব্বা যা করতে পারেনি সরকারি চাকরি করার সুবাদে, তা আমাদের দুই ভাইকে ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা ভালো থাকি। আর আমার বুবু…তিনি শুধু আমার বড় বোন নন, তিনি আমার জীবনের আরেকটি আশ্রয়। অনেক সময় মা যেমন নিঃস্বার্থভাবে আগলে রাখেন, ঠিক তেমনভাবেই তিনি আমাকে আগলে রেখেছেন। জীবনের কঠিন সময়ে তার সাহস, স্নেহ আর ভালোবাসা আমাকে অনেকবার ভেঙে পড়া থেকে বাঁচিয়েছে। একজন বড় বোন অনেক সময় নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখেন, শুধু ছোট ভাইবোনদের হাসিমুখ দেখার জন্য। আজ মা দিবসে আমি শুধু আমার মায়ের প্রতি নয়, আমার বাবা ও বুবু মায়ের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানাই। কারণ পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটা ত্যাগের নাম, নীরব ভালোবাসার নাম, একে অপরের জন্য নিঃশেষ হয়ে যাওয়ার নাম। এই পৃথিবীতে আমরা প্রায়ই সফলতার গল্প বলি, কিন্তু সেই সফলতার পেছনে যে মায়ের চোখের পানি, বাবার ঘাম, আর পরিবারের মানুষের অদৃশ্য ত্যাগ থাকে, সেগুলোর কথা খুব কমই বলা হয়। আজ আমি মাথা নত করে বলি, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কোনো অর্থ বা খ্যাতি নয়, আমার সবচেয়ে বড় সম্পদ আমার মা, আমার বাবা, আর আমার বুবু। পৃথিবীর সকল মা-বাবা ও বড় বোনদের প্রতি গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। যাদের ভালোবাসা ছাড়া কোনো মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে না।  লেখক: সংগীতশিল্পী
মায়েরা কখনো ক্লান্ত হন না—এমন না

পথচলার ২৫ বছর / নেমেসিসের বিশেষ আয়োজন—‘এত দিনের পরেও যে’

বাংলাদেশের রক সংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড নেমেসিস উদযাপন করতে যাচ্ছে তাদের সংগীতযাত্রার ২৫ বছর। আন্ডারগ্রাউন্ড মিউজিক সার্কিট থেকে শুরু করে দেশের মূলধারার রক সংগীতের শীর্ষ সারিতে উঠে আসা এই ব্যান্ডের দীর্ঘ পথচলাকে ঘিরে আগামী ২২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন— ‘এত দিনের পরেও যে’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর উইন্টার গার্ডেনে। যার টিকিট পাওয়া যাচ্ছে ‘গেটসেটরক’ ওয়েবসাইটে। স্বপ্ন থেকে শুরু ১৯৯৯ সালের গ্রীষ্মে কয়েকজন তরুণের স্বপ্ন থেকেই শুরু হয় নেমেসিসের যাত্রা। সদ্য স্কুলজীবন শেষ করা সাবের ও রিশাদ একত্র করেন মাহের খান ও ইয়াওয়ার মেহবুবকে। পরে মাহের তার ভাই সাবিনকে নিয়ে গড়ে তোলেন তিন সদস্যের একটি ব্যান্ড। নতুন বছরের এক ছাদ পার্টিতে প্রথমবার একসঙ্গে পারফর্ম করার মধ্য দিয়েই শুরু হয় তাদের সংগীতযাত্রা। সেখানেই পরিচয় হয় জোহাদের সঙ্গে, যিনি পরে ব্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ২০০০ সালের শুরুতে সাবিন ব্যান্ড ছেড়ে দিলে ইয়াওয়ার নিয়ে আসেন নন্দিতো ও রাতুলকে। সেই সময় থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ‘নেমেসিস’ নামে। শুরুতে তারা মূলত কভার গান পরিবেশন করলেও ধীরে ধীরে নিজেদের মৌলিক সংগীত নিয়ে কাজ শুরু করেন। ২০০৩ সালে মিক্সড কম্পাইলেশন অ্যালবাম ‘আগন্তুক টু’-এ প্রকাশিত হয় নেমেসিসের প্রথম সিঙ্গেল ‘অবচেতন’। গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেললে ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবামের জন্য জি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ২০০৫ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর একে একে প্রকাশিত হয় জনপ্রিয় গান ‘ধূসর ভাবনা’, ‘জয়ধ্বনি’ ও ‘মৃত্যুছায়া’; যা রেডিও ফুর্তির টপ চার্টে জায়গা করে নেয়। এই সময় থেকেই নেমেসিস দেশের মূলধারার রক শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। সামাজিক সচেতনতা থেকে মূলধারার সাফল্য সংগীতের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ছিল নেমেসিস। ‘সেই নো টু ড্রাগস’, ‘সেভ দ্য চিলড্রেন’, ‘স্ট্যান্ড আপ অ্যাগেইনস্ট পোভার্টি’ এবং ‘ভোট ফর সুন্দরবন’-এর মতো সচেতনতামূলক কনসার্টে অংশ নিয়ে তারা তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। এছাড়াও ব্যান্ডটি অংশ নিয়েছে ‘বাংলালিংক মিউজিক ফেস্টিভ্যাল’সহ অসংখ্য বড় মাপের কনসার্ট ও ট্রিবিউট শোতে। ‘তৃতীয় যাত্রা’ ও নতুন অধ্যায় প্রথম অ্যালবামের ছয় বছর পর, ২০১১ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’। অ্যালবামের গান ‘কবে’ প্রকাশের পরই শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। একই বছর মুক্তি পায় গানটির মিউজিক ভিডিও। এই অ্যালবাম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ব্যান্ড’, ‘বেস্ট সাউন্ডিং অ্যালবাম’ ও ‘বেস্ট মিউজিক ভিডিও’ বিভাগে মনোনয়ন পায়। ২০১৩ সালে নেমেসিস জিতে নেয় সমালোচক পছন্দের ‘বেস্ট ব্যান্ড’ পুরস্কার। পরবর্তী সময়ে ব্যান্ডের সদস্য পরিবর্তন হলেও থেমে থাকেনি তাদের পথচলা। নতুন সদস্যদের নিয়ে নেমেসিস প্রকাশ করে ‘ঘুড়ি’র মতো জনপ্রিয় গান। কঠিন সময় পেরিয়ে ‘গণজোয়ার’ ২০১৭ সালের ১০ মে প্রকাশিত হয় নেমেসিসের তৃতীয় অ্যালবাম ‘গণজোয়ার’। তবে এর পরের বছরই ব্যান্ডটি কঠিন সময়ের মুখোমুখি হয়, যখন ড্রামার ডিও হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ব্যান্ডের কার্যক্রম। পরে জেফরি অভিজিৎ (ওভি) ড্রামার হিসেবে যোগ দিলে নেমেসিস আবার লাইভ পারফরম্যান্সে ফিরে আসে। যদিও ডিও নিয়মিত লাইভে অংশ নেননি, তিনি এখনও রেকর্ডিং ও ব্যান্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্ত আছেন। ভিআইপি: নতুন সময়ের প্রতিচ্ছবি দীর্ঘ আট বছর পর, ২০২৫ সালের ২৩ মে প্রকাশিত হয় নেমেসিসের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘ভিআইপি’। ১০ ট্র্যাকের এই অ্যালবামে উঠে এসেছে বৈশ্বিক মহামারির পর সামাজিক বাস্তবতা, ব্যক্তিগত উপলব্ধি এবং সময়ের পরিবর্তনের নানা প্রতিচ্ছবি। অ্যালবাম প্রকাশের আগেই ‘ঘোর’ ও ‘ভাঙা আয়না’ সিঙ্গেল দুটি শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। অ্যালবাম প্রকাশের পর দেশজুড়ে ট্যুর শুরু করে ব্যান্ডটি এবং নতুন, আরও পরিণত সাউন্ড নিয়ে আবারও নিজেদের অবস্থান শক্ত করে বাংলাদেশের রক সংগীতের শীর্ষ সারিতে। বর্তমানে ব্যান্ডের সদস্যরা হলেন— জোহাদ রেজা চৌধুরী — ভোকাল ও গিটার, সুলতান রাফসান খান — লিড গিটার, ইফাজ আবরার রেজা — গিটার, রকিবুন নবী রাতুল — বেজ, জেফরি অভিজিৎ ঘোষ — ড্রামস। ২৫ বছরের উত্তরাধিকার উদযাপন আন্ডারগ্রাউন্ড মঞ্চ থেকে শুরু করে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া নেমেসিস এখন বাংলাদেশের রক সংগীতের এক গুরুত্বপূর্ণ নাম। তাদের গান, সংগ্রাম ও যাত্রা জড়িয়ে আছে হাজারো শ্রোতার স্মৃতির সঙ্গে। সেই দীর্ঘ পথচলার উদযাপনেই আসছে বিশেষ অনুষ্ঠান ‘এত দিনের পরেও যে’।  
নেমেসিসের বিশেষ আয়োজন—‘এত দিনের পরেও যে’

আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন: ইরফান সাজ্জাদ 

বিশ্ব মা দিবসে ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মাকে নিয়ে প্রকাশ করেছেন নিজেদের না বলা অনুভূতি।  ছোট পর্দার অভিনেতা মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ছবিতে আমার বুকে ঝাঁপিয়ে পড়া মানুষটা আমার আম্মা...প্রত্যেকবার যখন বাড়িতে যায় আর বাড়ি থেকে চলে আসি ঠিক এভাবেই আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন।  তিনি আরও লেখেন, মা একটা অদ্ভুত জিনিস! পৃথিবীর সব প্রাণী একদিকে আর সব মায়েরা অন্যদিকে। 
আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন: ইরফান সাজ্জাদ 
ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে
ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব বিরোধের এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় তার স্ত্রীও আহত হয়। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পুলিশ। রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত সোবহান প্রামানিক (৭০) স্থানীয় এক দুগ্ধ সিমিতির সাবেক ম্যানেজার বলে জানা গেছে। এসময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটককৃত হায়দুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  আরও জানা গেছে, একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনকে আটক করেছে এলাকাবাসী। সে জড়িত কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
টর্চ জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি
টর্চ জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি
নোয়াখালীর বেগমগঞ্জ দুর্বৃত্তের ছোড়া গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।  রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির আবুল হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টায় নিজ বাড়ির সামনের রাস্তায় তার বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন মাহিন। হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় ৪/৫ জন সেখানে এসে টর্চ লাইটের আলো জ্বালিয়ে হঠাৎ একটি গুলি করে। গুলিটি তার পায়ে লেগে সে পড়ে গেলে একই স্থানে আবারও গুলি করে তারা দ্রুত সিএনজিচালিত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে করে এসে গুলি করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে আমাদের মাহিন নামে এক কর্মীকে গুলি করে পালিয়ে যায়। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। গুলিবিদ্ধ মাহিনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসকরা ঢাকায় রেফার করেছেন।  হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান আল মুলক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি। এ বিষয়ে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আমানউল্লাহ পুরে একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনা জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  
জোড়াতালির লাইনে ‘মৃত্যুফাঁদ’ হয়ে উঠছে শতবর্ষী রুট
সিলেট-আখাউড়া রেলপথ / জোড়াতালির লাইনে ‘মৃত্যুফাঁদ’ হয়ে উঠছে শতবর্ষী রুট
ব্রিটিশ আমলের শতবর্ষী সিলেট-আখাউড়া রেলপথ এখন যেন চলমান ঝুঁকির আরেক নাম। জরাজীর্ণ লাইন, পুরোনো ইঞ্জিন, ঝুঁকিপূর্ণ সেতু আর ঘনঘন যান্ত্রিক ত্রুটিতে প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ। শুধু মার্চ-এপ্রিলেই অন্তত ৩০টি ট্রেন বিলম্ব আর একের পর এক দুর্ঘটনা এই রুটকে যাত্রীদের কাছে ‘মহাআতঙ্কে’ পরিণত করেছে। লক্কর-ঝক্কর ইঞ্জিন আর নড়বড়ে রেললাইন পাড়ি দিয়ে আসা পর্যটকদের নিত্যদিনই পোহাতে হচ্ছে ভোগান্তি।  সিলেট রুটে মার্চ ও এপ্রিল মাসেই ট্রেনের আলোচিত ৪টি দুর্ঘটনা ঘটছে। গত ২৬ মার্চ ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে। এর চার দিন পর ৩১ মার্চে মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর এলাকায় উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এরপর দিন ১ এপ্রিল কুমিল্লায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় বগি তিনটি লাইনের ওপর রেখে প্রায় ১ কিলোমিটার দূরে চলে যায় ট্রেনটি। সবশেষ গত ২ এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত হয়ে ১৪ ঘণ্টার বেশি সময় রেল যোগাযোগ বন্ধ ছিল। ব্রিটিশ আমলের রেলপথে আধুনিকতার অভাব অনুসন্ধানে জানা গেছে, ব্রিটিশ শাসন আমলে আসাম ও চট্টগ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে ১৮৯৮ সালে সিলেট, কুলাউড়া ও আখাউড়া হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। পুরোনো ইঞ্জিন ও দুর্বল অবকাঠামোর কারণে নিয়মিত ইঞ্জিন বিকল হওয়ায় ঘটনা ঘটছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় রাতের বেলা আপ উঠার সময় বেশিরভাগ ট্রেন আটকা পড়ে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম থেকে সিলেট রুটে প্রতিদিন ছয়টি আন্তঃনগর ট্রেন চলে। এর মধ্যে চারটি ট্রেন সিলেট-ঢাকা এবং দুটি সিলেট-চট্টগ্রামে চলাচল করে। এই ছয়টি ট্রেনে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী আসা যাওয়া করেন। এরসঙ্গে রয়েছে মৌলভীবাজার ও সিলেট আসা পর্যটক। সবমিলিয়ে বছরে প্রায় ১০ কোটি যাত্রী ভোগান্তি নিয়েই চলতে হয় সবসময়। আরও জানা গেছে, ২৬১০, ২৯০২ সহ বেশকিছু নম্বরের পুরাতন ইঞ্জিন সিলেট রুটে দেওয়া হয়েছে। এই ইঞ্জিনগুলো অনেক পুরাতন থাকায় লাউয়াছড়া বনাঞ্চলের পাহাড়ি এলাকায় উঠার সময় বিকল হয়ে যায়। আর এতে অনেক সময় পুরাতন ইঞ্জিনগুলো আংশিক বিকল ও পুরোপুরি বিকল হয়ে যায়। তবে বিভিন্ন ট্রেনে ভালো ইঞ্জিন যখন দেওয়া হয় তখন সহজেই পাহাড়ি এলাকা অতিক্রম করতে পারে। পুরাতন ইঞ্জিন নিয়ে প্রায় প্রতিদিন ট্রেনের শিডিউল বিলম্বিত হয়। কারণ যে ইঞ্জিন ঢাকা থেকে সিলেট আসে একই ট্রেন একই ইঞ্জিন নিয়ে আবার ফিরতে হয়। রেলপথে বাড়ছে নিরাপত্তা শঙ্কা এদিকে সিলেট-আখাউড়া রেলপথে অন্তত ১০টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সেতুতে রেলের গতি কমিয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেললাইন থেকে নিয়মিত নাট, বল্টু ও ক্লিপও চুরি হচ্ছে। এতে তীব্র গরমে লাইন বাঁকা হওয়ার আশঙ্কা রয়েছে। টুকটাক লাইন মেরামত করা হলেও বড় ধরনের মেরামতের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। পুরাতন রেললাইন থাকায় কোনো কারণ ছাড়াই ট্রেন লাইনচ্যুত হয়। ফলে এই অঞ্চলে সাধারণ যাত্রী ও আগত পর্যটকেরা যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয়। বাংলাদেশ রেলওয়ে বলছে, দেশে চাহিদার তুলনায় ৭০ শতাংশ ট্রেনের ইঞ্জিন আছে। এজন্য পুরাতন ইঞ্জিন দিয়ে চলতে হচ্ছে। প্রয়োজনে ইঞ্জিন মেরামত করা হয়। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। অবকাঠামো যেখানে প্রয়োজন সেখানে মেরামত করা হয়। এই অঞ্চলে রেলের অবকাঠামো যে পুরোপুরি ঝুঁকিপূর্ণ সেটা বলা যাচ্ছে না, আবার পুরো খারাপ সেটাও বলা যাচ্ছে না। ঘনঘন রেলের ইঞ্জিন বিকল হওয়ায় বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) আহমেদ মাহবুব চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, ‘হঠাৎ করে এই রুটে কেন এই সমস্যাটা বেড়ে গেলো আমিও বুঝতে পারছি না। এর বিশেষ কোনো কারণ আছে কিনা, তা দেখতে হবে। ট্রেনের ইঞ্জিনের সমস্যা আছে ঠিক, তবে ঈদের পর থেকে বেশি সমস্যা হচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কী কারণে এই সমস্যাটা বেড়ে গেছে।’ এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘সারাদেশে আমাদের ৮৫টি রেলের ইঞ্জিন প্রয়োজন। তবে আমাদের কাছে ৭০ শতাংশ ইঞ্জিন থাকায় কিছু সমস্যা হচ্ছে। এ কারণেই অনেক ট্রেনের বিলম্ব হয়। নতুন করে এডিপির একটি প্রকল্প শুরু করেছি, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ সমস্যা সমাধান হবে।’ অবকাঠামোর বিষয়ে তিনি আরও বলেন, ‘রেললাইনের অবস্থা অনুযায়ী মেরামত করা হয়। অবকাঠামো একেবারে ভালো বলবো না, তবে একেবারে খারাপও না। লাইনের অবস্থা অনুযায়ী রেলের গতি নির্ধারণ করে দেওয়া হয়। অবকাঠামোর জন্য আমাদের পূর্বাঞ্চলের রেললাইন পুনর্বাসনের জন্য একটি নতুন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। এটা অনুমোদন হলে বিভিন্ন কাজ করা যাবে।’  
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক
ফেনীর দাগনভূঞায় মাদক সেবনের টাকা না পেয়ে ছেলের ছুরিকাঘাতে লাকি বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী মোহাম্মদ মোস্তফা (৫৫) ও মেয়ে মিথিলা মোস্তফা (১৮)। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ হুদুর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মোহাম্মদ রাফিককে (২১) আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। রোববার রাতে তিনি বাড়িতে এসে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে এবং তাকে শাসন করলে রাফিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তিনি মায়ের ওপর হামলা করেন। মাকে বাঁচাতে বোন মিথিলা এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে বাবা মোহাম্মদ মোস্তফা তাদের রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাফিককে আটক করে পুলিশে খবর দেন। পরে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে লাকি বেগমের মৃত্যু হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান এশিয়া পোস্টকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাফিককে আটক করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফিক অনলাইনে ছুরি কেনার কথা স্বীকার করেছেন। ওসি আরও জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজের গরুর শিংয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু
নিজের গরুর শিংয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের গরুর শিংয়ের আঘাতে মো. কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো মাঠ থেকে গরু আনতে যান কালাম মিয়া। সন্ধ্যার দিকে গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সেটি আক্রমণাত্মক হয়ে কালাম মিয়াকে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
ইসলায়েলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করতে চান নেতানিয়াহু 
ইসলায়েলে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করতে চান নেতানিয়াহু 
আগামী ১০ বছরের মধ্যে ইসরায়েলের সামরিক খাতে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ওপর নির্ভরতা সম্পূর্ণ কাটিয়ে উঠতে চান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর জনপ্রিয় টকশো ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু তার এই পরিকল্পনার কথা জানান।   নেতানিয়াহু বলেন, আমরা এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। ইসরায়েলের জন্য আমেরিকার আর্থিক সহায়তা শূন্যে নামিয়ে আনতে চাই। তিনি আরও বলেন, এখন সময় এসেছে মার্কিন সামরিক সহায়তার ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দুই দেশের সম্পর্ককে ‘সহায়তা’ থেকে ‘অংশীদারিত্বের’ পর্যায়ে নিয়ে যাওয়ার। তবে আর্থিক সাহায্য বন্ধ হলেও দুই দেশের সামরিক সহযোগিতা কমবে না বরং তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।   সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের একটি চুক্তির অধীনে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েল প্রতি বছর ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা পাচ্ছে।  কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েল মার্কিন বৈদেশিক সাহায্যের সর্ববৃহৎ প্রাপক। দেশটির অর্থনীতি এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করতে মুদ্রাস্ফীতি-অ্যাডজাস্টমেন্ট ছাড়াই ১৭৪ বিলিয়ন ডলারের বেশি অর্থ সাহায্য পেয়েছে। এই সহায়তা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। তবে গাজা যুদ্ধের সময় এই বিশাল অংকের সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল।   নেতানিয়াহু ভবিষ্যতে গোয়েন্দা তথ্য বিনিময় এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকল্প চালুর ওপর জোর দেন। তার ধারণা, প্রতিরক্ষা প্রযুক্তিতে ইসরায়েল বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে শক্তিশালী অ্যাপাচে হেলিকপ্টারও অন্তর্ভুক্ত রয়েছে।
শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানে আবারও বাড়ল তেলের দাম
শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানে আবারও বাড়ল তেলের দাম
ইরানের জবাবে সন্তুষ্ট নন ট্রাম্প
ইরানের জবাবে সন্তুষ্ট নন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিল ইরান

হান্টা ভাইরাস নিয়ে গবেষকদের নতুন বার্তা

হান্টা ভাইরাস নিয়ে গবেষকদের নতুন বার্তা

পশ্চিমবঙ্গে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা

পশ্চিমবঙ্গে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা

তেলে টইটম্বুর ইরানের খার্গ দ্বীপ, রাখার জায়গা নেই

তেলে টইটম্বুর ইরানের খার্গ দ্বীপ, রাখার জায়গা নেই
বাবাকে হারানোর দিনেই বার্সাকে শিরোপা জেতালেন ফ্লিক
বাবাকে হারানোর দিনেই বার্সাকে শিরোপা জেতালেন ফ্লিক
রিয়ালের সামনেই বার্সেলোনার শিরোপা উৎসব
রিয়ালের সামনেই বার্সেলোনার শিরোপা উৎসব
শেষ মুহূর্তের নাটকে ওয়েস্ট হামকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল
শেষ মুহূর্তের নাটকে ওয়েস্ট হামকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে এমন ম্যাচই অনেক সময় মৌসুমের গল্প বদলে দেয়। লন্ডন স্টেডিয়ামে আর্সেনালের সামনে ছিল ফাঁদ, চাপ, স্নায়ুর পরীক্ষা। একদিকে ২২ বছর পর লিগ শিরোপার স্বপ্ন, অন্যদিকে অবনমন বাঁচানোর মরিয়া লড়াইয়ে থাকা ওয়েস্ট হাম। শেষ পর্যন্ত সেই চাপের ম্যাচে লিয়ান্দ্রো ট্রসার্ডের দেরিতে করা গোলে ১-০ ব্যবধানে জিতে শিরোপার আরও কাছে চলে গেল মিকেল আর্তেতার দল। ম্যাচের ৮৩ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে নিচু শটে গোল করেন ট্রসার্ড। সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে আর্সেনাল সমর্থকেরা। তবে জয় নিশ্চিত হয়েছে আরও বড় নাটক পেরিয়ে। যোগ করা সময়ে ওয়েস্ট হাম বদলি ফরোয়ার্ড ক্যালাম উইলসন বল জালে পাঠিয়েছিলেন। লন্ডন স্টেডিয়াম তখন প্রায় বিস্ফোরিত। কিন্তু দীর্ঘ ভিএআর পরীক্ষার পর বিল্ডআপে আর্সেনাল গোলকিপার ডেভিড রায়ার ওপর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি ক্রিস কাভানাহ। এই সিদ্ধান্তই ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। স্কাই স্পোর্টসের বিশ্লেষক গ্যারি নেভিল ঘটনাটিকে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় ভিএআর সিদ্ধান্ত বলেও উল্লেখ করেছেন। কারণ, এই এক সিদ্ধান্তের প্রভাব শুধু একটি ম্যাচে সীমাবদ্ধ নয়। একদিকে আর্সেনালের শিরোপা দৌড়, অন্যদিকে ওয়েস্ট হামের টিকে থাকার লড়াই, দুটির ওপরই এর বড় প্রভাব পড়তে পারে। জয়ের পর ৩৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। অর্থাৎ লিগের শেষ দুই ম্যাচ জিতলেই ২২ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করবে আর্সেনাল। তাদের বাকি দুই ম্যাচ বার্নলির বিপক্ষে ঘরের মাঠে এবং শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের মাঠে। ওয়েস্ট হামের জন্য হারটি আরও কষ্টের। পুরো ম্যাচে লড়াই করেছে তারা, শেষ দিকে সমতাও প্রায় পেয়েই গিয়েছিল। কিন্তু ভিএআর তাদের আনন্দ কেড়ে নেয়। এই হারের পর অবনমন শঙ্কা আরও ঘনীভূত হলো। টটেনহাম যদি সোমবার লিডস ইউনাইটেডকে হারায়, তাহলে শেষ দুই ম্যাচ বাকি থাকতে নিরাপদ অবস্থান থেকে চার পয়েন্ট দূরে পড়ে যেতে পারে ওয়েস্ট হাম। ম্যাচ শেষে ওয়েস্ট হাম অধিনায়ক জ্যারড বোয়েন হতাশা লুকাননি। তিনি বলেন, ‘এটা বড় ধাক্কা। আমরা ভেবেছিলাম ম্যাচে ফিরতে অনেক ভালো করেছি, কিন্তু সেটি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। কাজটা কঠিন হবে। তবে এই ক্লাবে আমরা কখনো ‘অসম্ভব’ বলি না।’ আর্সেনালের শুরুটা ছিল দাপুটে। প্রথম ২০ মিনিটে ওয়েস্ট হামকে প্রায় নিজেদের অর্ধে আটকে রাখে তারা। ট্রসার্ড দুবার গোলের কাছাকাছি গিয়েছিলেন। প্রথমবার তাকে ঠেকান ওয়েস্ট হাম গোলকিপার মাডস হারমানসেন, এরপর তার আরেক প্রচেষ্টা লাগে পোস্টে। রিকার্দো কালাফিওরির শটও গোললাইন থেকে ফিরিয়ে দেন কনস্তানতিনোস মাভ্রোপানোস। তবে প্রথমার্ধের শেষ দিকে ওয়েস্ট হামও সুযোগ তৈরি করে। ভ্যালেন্তিন কাস্তেয়ানোসের হেড ফুল স্ট্রেচে ঠেকান রায়া। সেই সেভ আর্সেনালকে ম্যাচে রাখে। প্রথমার্ধেই ধাক্কা খায় আর্সেনাল। চোট পেয়ে মাঠ ছাড়েন রাইটব্যাক বেন হোয়াইট। কিছু সময় ডেকলান রাইস সেখানে দায়িত্ব নিলেও বিরতির পর রদবদল আনেন আরতেতা। ক্রিসথিয়ান মসকেরা রাইটব্যাকে নামেন, কালাফিওরি উঠে যান, মাইলস লুইস-স্কেলি মিডফিল্ড থেকে লেফটব্যাকে চলে যান। এই বদলের পর আর্সেনাল আগের ছন্দ আর পুরোপুরি ফিরে পায়নি। ওয়েস্ট হাম দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। মাতেয়ুস ফের্নান্দেস এক বড় সুযোগ পান। পাবলোর সঙ্গে ওয়ান-টু খেলে প্রায় গোলের মুখে পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু রায়া রিফ্লেক্স সেভে আর্সেনালকে আবারও বাঁচান। তারপরই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বদলি হয়ে নামা ওডেগার্ড শান্ত মাথায় পাস দেন ট্রসার্ডকে। বেলজিয়ান ফরোয়ার্ড নিচু শটে বল জালে পাঠান। শিরোপা দৌড়ে হয়তো এই গোলের মূল্য মৌসুম শেষে আরও বড় হয়ে উঠতে পারে। আর্তেতা ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তার ভাষায়, ‘আজ বুঝলাম রেফারির কাজ কত কঠিন ও কত বড়। খুব কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রেফারিকে অভিনন্দন। এটা এমন এক মুহূর্ত ছিল, যা দুই বড় ক্লাবের ইতিহাস ও গতিপথ বদলে দিতে পারত।’ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠার পর একই সপ্তাহে প্রিমিয়ার লিগেও এমন জয় আর্সেনালের আত্মবিশ্বাস আরও বাড়াবে। কিন্তু আরতেতা জানেন, এখনো কাজ শেষ হয়নি। শেষ দুই ম্যাচে ভুল করলে সিটি সুযোগ নেবে। আর ভুল না করলে, ২০০৪ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগ ট্রফি উঠতে পারে আর্সেনালের হাতে।

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

জ্যোতিকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের দল ঘোষণা

জ্যোতিকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের দল ঘোষণা

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বিশ্বকাপে অংশ নিতে ৭ শর্ত দিলেন ইরানের ফুটবলপ্রধান

বিশ্বকাপে অংশ নিতে ৭ শর্ত দিলেন ইরানের ফুটবলপ্রধান
কাটা মসলায় গরুর মাংস রেসিপি
কাটা মসলায় গরুর মাংস রেসিপি
কাটা মসলায় গরুর মাংস বাঙালির খুবই পছন্দের একটি রান্না। এতে মসলা বেটে নয়, কুচি বা কাটা অবস্থায় ব্যবহার করা হয় বলে স্বাদ ও ঘ্রাণ হয় একেবারে আলাদা। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এই মাংস খেতে দারুণ লাগে।  চলুন সহজ রেসিপি জেনে নিই যেন চটপট আজই বানিয়ে নিতে পারেন বাসায়। যা যা লাগবে গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুঁচি ৪টি বড় আদা কুচি ২ টেবিল চামচ রসুন কুচি ২ টেবিল চামচ কাঁচা মরিচ ফালি ৬ থেকে ৮টি শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ জিরা গুঁড়া ১ চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ তেজপাতা ২টি দারুচিনি ২ টুকরা এলাচ ৪টি লবঙ্গ ৪টি টমেটো কুঁচি ১টি সরিষার তেল বা সয়াবিন তেল আধা কাপ লবণ স্বাদমতো ধনিয়া পাতা কুঁচি সামান্য বানাবেন যেভাবে প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। একটি হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এখন আদা কুচি ও রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। মসলার সুন্দর ঘ্রাণ বের হলে মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। এরপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও টমেটো কুচি দিয়ে আবার কষান। মাংস থেকে পানি বের হলে ঢেকে দিন এবং অল্প আঁচে রান্না করুন। প্রয়োজনে সামান্য গরম পানি দিতে পারেন। মাংস নরম হয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে আরও কিছুক্ষণ ভুনা করুন। তেল উপরে উঠে এলে ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে ফেলুন। পরামর্শ: গরম ভাত, রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন। টিপস কাটা আদা ও রসুন ব্যবহার করলে আলাদা ঘ্রাণ পাওয়া যায় মাংস ধীরে কষালে স্বাদ অনেক বেশি ভালো হয় চাইলে শেষে সামান্য ঘি যোগ করতে পারেন এই সহজ রেসিপি মেনে চললে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার কাটা মসলার গরুর মাংস।

বিস্ফোরণ এড়াতে এসির যত্ন যেভাবে নেবেন

বিস্ফোরণ এড়াতে এসির যত্ন যেভাবে নেবেন

২ সপ্তাহ টানা গ্রিন টি খেলে শরীরে আসবে যেসব পরিবর্তন

২ সপ্তাহ টানা গ্রিন টি খেলে শরীরে আসবে যেসব পরিবর্তন

মস্তিস্ক সুস্থ রাখতে যে খাবার উপকারী

মস্তিস্ক সুস্থ রাখতে যে খাবার উপকারী

ঘরেই তৈরি করুন মজাদার আলু পরোটা

গরম গরম পরোটা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। মাখন বা ঘি মাখানো নরম, স্তরযুক্ত পরোটার সঙ্গে ডাল, দই কিংবা ঝাল আচার হলে যেন জমে যায় পুরো খাবার। সকালের নাশতা থেকে রাতের খাবার, এমনকি বিকেলের নাস্তাতেও পরোটা হতে পারে দারুণ পছন্দ। সাধারণ পরোটার পাশাপাশি আলু পরোটা দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় খাবার। মশলাদার আলুর পুর ভরা এই পরোটা ঘরেই খুব সহজে তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু আলু পরোটা তৈরির সহজ রেসিপি। আলু পরোটা তৈরি করতে যা যা লাগবে খামিরের জন্য আটা ২ কাপ লবণ ১ চা চামচ তেল বা ঘি ২ টেবিল চামচ হালকা গরম পানি ১ কাপ আলুর পুরের জন্য মাঝারি আলু ৪টি লবণ স্বাদমতো কুচি করা পেঁয়াজ ১টি আদা কুচি ১ ইঞ্চি পরিমাণ ধনেপাতা কুচি ২ টেবিল চামচ কাঁচামরিচ কুচি ১টি জিরা গুঁড়া ১ চা চামচ ধনে গুঁড়া ১ চা চামচ পাপরিকা বা মরিচ গুঁড়া ১ চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ সামান্য কায়েন মরিচ বা শুকনা মরিচ গুঁড়া ঘি বা তেল প্রয়োজনমতো (ভাজার জন্য) যেভাবে তৈরি করবেন খামির তৈরি একটি বড় বাটিতে আটা ও লবণ মিশিয়ে নিন। এরপর তেল বা ঘি দিয়ে হাতে মিশিয়ে ঝুরঝুরে করুন। ধীরে ধীরে গরম পানি দিয়ে নরম খামির তৈরি করুন। ৫ থেকে ১০ মিনিট ভালোভাবে মথে নিন যাতে খামির মসৃণ হয়। এরপর ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন। আলুর পুর তৈরি আলু সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। তারপর হালকা করে চটকে নিন যাতে সামান্য দানাদার ভাব থাকে। এর সঙ্গে পেঁয়াজ, আদা, ধনেপাতা, কাঁচামরিচ ও সব মসলা মিশিয়ে নিন। স্বাদমতো লবণ দিন। পরোটা তৈরি খামির থেকে সমান আকারের বল তৈরি করুন। একটি বল বেলে মাঝখানে আলুর পুর দিন। এরপর চারপাশ মুড়ে মুখ বন্ধ করে আবার হালকা হাতে বেলে গোল পরোটার আকার দিন। ভাজা গরম তাওয়ায় পরোটা দিন। এক পাশ হালকা সোনালি হলে ঘি বা তেল মাখিয়ে উল্টে দিন। দুই পাশ ভালোভাবে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। সব পরোটা একইভাবে তৈরি করুন। পরিবেশন: গরম গরম আলু পরোটা দই, আচার কিংবা ডালের সঙ্গে পরিবেশন করুন। চাইলে উপরে একটু মাখনও দিতে পারেন। কিছু দরকারি টিপস খামির বেশি শক্ত করবেন না, তাহলে পরোটা নরম হবে না। পুর খুব বেশি ভরলে বেলার সময় ফেটে যেতে পারে। ধীরে ধীরে বেলুন, এতে পুর সমানভাবে ছড়িয়ে যাবে। ফ্রিজে রেখে পরে গরম করেও খেতে পারবেন। ঘরে সহজ উপকরণেই তৈরি এই আলু পরোটা পরিবারের সকালের নাশতা বা ছুটির দিনের বিশেষ খাবার হিসেবে হতে পারে দারুণ একটি পছন্দ।
ঘরেই তৈরি করুন মজাদার আলু পরোটা

মাকে ভালোবাসি বলার দিন আজ

আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ এই দিনটি প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয়। সে হিসেবে এ বছর দিবসটি পালিত হচ্ছে আজ, ১০ মে। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও অবদানকে স্মরণ করতেই বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মা দিবস উপলক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক আয়োজন করা হয়েছে। কেউ মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ উপহার দিচ্ছেন, আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে স্মৃতিচারণ করছেন। মা শুধু একজন অভিভাবক নন, সন্তানের প্রথম শিক্ষক, সবচেয়ে নিরাপদ আশ্রয় এবং জীবনের প্রতিটি ধাপে অনুপ্রেরণার উৎস। জন্ম থেকে বেড়ে ওঠা, শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার ভিত্তি গড়ে তুলতে মায়ের ভূমিকা অনস্বীকার্য। তাই মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন না হলেও, বিশ্ব মা দিবস সেই অনুভূতিকে আরও গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। বিশ্ব মা দিবসের ইতিহাসও বেশ পুরোনো। ১৯০৮ সালে আন্না জার্ভিস প্রথমবারের মতো নিজের মায়ের স্মৃতির উদ্দেশে যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় মা দিবস পালন করেন। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে ‘মাদার্স ডে’ হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে। বর্তমানে মা দিবস শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি মায়ের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মান প্রকাশের প্রতীক হয়ে উঠেছে। তবে শুধু একটি দিন নয়, বছরের প্রতিটি দিনেই মায়ের প্রতি যত্ন ও ভালোবাসা প্রকাশ করা প্রয়োজন। বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়ের সুস্থতা, সুখ ও দীর্ঘায়ু কামনা করে থাকেন সন্তানেরা। প্রতিদিনের ভালোবাসাকে আরও বিশেষভাবে প্রকাশ করার সুযোগ এনে দেয় এই দিনটি।
মাকে ভালোবাসি বলার দিন আজ
অনলাইন জরিপ
যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল, সম্পাদক মিজান
যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল, সম্পাদক মিজান
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুক্তরাষ্ট্র শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. সেবুল মিয়াকে সভাপতি ও মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শুক্রবার (৮ মে) আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্র বরাবর জমা দেওয়া, দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশ-বিদেশে নতুন কমিটিকে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা।

মালয়েশিয়ায় ভাগাড়ে মিলল কুমিল্লার রবিনের লাশ

মালয়েশিয়ায় ভাগাড়ে মিলল কুমিল্লার রবিনের লাশ

জেদ্দায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মুকিব

জেদ্দায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মুকিব

আবারও যুক্তরাজ্যে মেয়র হলেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা

আবারও যুক্তরাজ্যে মেয়র হলেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা

মধ্যপ্রাচ্য সংকটেও রেমিট্যান্সে স্বস্তি / টানা ৫ মাস ধরে প্রবাসী আয় ৩ বিলিয়নের বেশি

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে স্বস্তির গতি লক্ষ্য করা গেছে। টানা পাঁচ মাস ধরে তিন বিলিয়ন (৩০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থিরতার প্রভাবে অনেক শ্রমিক দেশে এসে সময়মতো ফিরতে পারেননি। আবার নতুন করে যেতেও ভোগান্তির মুখে পড়েছেন কেউ কেউ। এতে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। তবুও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে স্বস্তির ছোঁয়া অব্যাহত রয়েছে।  সামনে ঈদকে কেন্দ্র করে এ ধারা চলতি মাসেও একই রকম ইতিবাচক থাকতে পারে। সব মিলে চলতি অর্থবছরে ২৯ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।  বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ১৩ বিলিয়ন (৩১৩ কোটি) ডলার। আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত মার্চে দেশের রেমিট্যান্স সংগ্রহের রেকর্ড ভেঙে প্রবাসী আয় এসেছিল ৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং গত ফেব্রুয়ারিতে তা ছিল ৩ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। এর আগে জানুয়ারিতে রেমিট্যান্স সংগ্রহ ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার এবং গত ডিসেম্বরে প্রবাসীরা ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, দেশের অর্থ পাচারের অন্যতম পথ হুন্ডি এবং ব্যবসার আড়ালে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের ওপর নিয়ন্ত্রণ আসায় ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বেড়েছে। এমনকি ইরান-ইসরায়েল সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানো হ্রাস পেলেও রেমিট্যান্স বেড়েছে।  কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) ২৯ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২৪ দশমিক ৫৪ কোটি ডলার। এ সময়ে বেড়েছে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। যা শতকরা হিসাবে ১৯ দশমিক ৫৪ শতাংশ।  চেঞ্চ ইনিয়েশিটিভের গবেষক এবং অর্থনীতিবিদ হেলাল আহমেদ জনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটেও রেমিট্যান্স বৃদ্ধি দেশের জন্য ইতিবাচক বার্তা। তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে দেশের প্রতি প্রবাসীদের অবিচল সমর্থন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশে বাংলাদেশের কার্যকর নীতি সহায়তা রেকর্ড রেমিট্যান্সের মাইলফলক স্পর্শ করেছে গত মার্চ মাসে।  বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। সেখান থেকে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় বিমিএম ৬ অনুযায়ী, ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার ও গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে যায়। তবে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে রিজার্ভ ১০ বিলিয়ন ডলার বাড়ে। বর্তমানে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।  রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা অধ্যাপক তাসনীম সিদ্দিকী বলেন, বর্তমানে ব্যাংকিং চ্যানেল এবং সরকারের নীতি শক্তিশালী হওয়ার কারণে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। তবে আরও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে রেমিট্যান্সের প্রবাহ আরও দ্রুত বেড়ে যায়। সার্বিকভাবে ফাঁকফোকর দূর করা গেলে একটা সময় দেশে প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে।    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৮৯ বিলিযন ডলার এবং অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। তবে আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে প্রবাসী আয় এসেছিল ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। আর এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
টানা ৫ মাস ধরে প্রবাসী আয় ৩ বিলিয়নের বেশি

কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ মোহাম্মদ ওসমান গনি। দেশটির ধর্ম মন্ত্রণালয় দিয়ানেত আয়োজিত ১১তম ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন ও সহিহ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা’য় দ্বিতীয় হন তিনি।  বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় দেশটির আংকারার বেস্তেপে নেশনস কনভেনশন অ্যান্ড কালচার সেন্টারে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ওসমান গনি ঢাকায় অবস্থিত শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত ও পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। জানা যায়, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুটি বিভাগে—হিফজুল কোরআন ও কেরাত। হিফজুল কোরআন বিভাগে প্রথম হয়েছেন লিবিয়ার সিরাজুদ্দীন কান্দি, দ্বিতীয় হয়েছেন ক্যামেরুনের নুরুদ্দীন এবং তৃতীয় হয়েছেন ইয়েমেনের শিহাব আদ-দুবাই।    কেরাত বিভাগে প্রথম হয়েছেন ফিলিপাইনের সুহদান জাকারিয়া, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ ওসমান গনি এবং তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার মুহাম্মদ খাইরি। 
কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

শারজাহ ও দুবাইয়ে সমুদ্রতীরে নারীদের জন্য আলাদা বিচ 

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে এবার নারীদের জন্য সমুদ্রতীরে আলাদা বিচের ব্যবস্থা করেছে দেশটির সরকার। নারীদের নিরাপত্তা এবং প্রাইভেসির বিষয়টি মাথায় রেখে দুবাই এবং শারজাহ কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে। শারজাহর দিব্বাহ আল হিসনে নারীদের জন্য তৈরি স্বতন্ত্র এ বিচ পার্কের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ হাজার বর্গমিটার বলে জানিয়েছে গালফ নিউজসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম।  দুবাইয়ের আল মামযার কর্নিশে নারীদের জন্য রাতের বেলা সুইমিংয়ের সুবিধাসহ উন্নত মানের সুযোগ-সুবিধার একটি বিচ নির্মাণ করছে দুবাই কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দুবাই পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে বিচের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।  এ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মারওয়ান আহমেদ বিন ঘালিতা সম্প্রতি বিচটির নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি জানান, নারীদের শতভাগ প্রাইভেসি এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের এ বিচে অনন্য স্থাপত্যশৈলী স্থান পেয়েছে।          এদিকে শারজাহর দিব্বাহ আল হিসনে নির্মিত বিচটি চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুতে খুলে দেওিয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরব আমিরাতে পূর্বাঞ্চলীয় এ এলাকায় প্রথমবারের মতো নারীদের জন্য সমুদ্র উপকূলে উন্নত সুযোগ-সুবিধা সংবলিত সাঁতার ও বিনোদনের এমন ব্যবস্থা করা হয়েছে। দিব্বাহ আল হিসন ছাড়াও কালবা এবং খোরফাক্কানেও নারীদের জন্য একই ধরনের আরও দুটি বিচ উন্নয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে শারজাহ কর্তৃপক্ষ।
শারজাহ ও দুবাইয়ে সমুদ্রতীরে নারীদের জন্য আলাদা বিচ 

যুক্তরাষ্ট্রে নোবিপ্রবি শিক্ষার্থী নাহিদার মৃত্যু, যা বলছে পরিবার ও সহপাঠী

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এই হৃদয়বিদারক তথ্য নিশ্চিত করেছেন। নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, মার্কিন পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, এক সন্দেহভাজন ব্যক্তির বাসা থেকে উদ্ধারকৃত রক্তের নমুনা ও মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে সেটি নাহিদা বৃষ্টির বলে শনাক্ত হয়েছে। তবে তার দেহের পূর্ণাঙ্গ অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ স্পষ্ট কিছু জানায়নি। নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়। মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে তার পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আকাশ স্মৃতি নামের এক সহপাঠী বলেন, বৃষ্টি সবসময় খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন। তার মতো একজন মানুষকে এভাবে হারাতে হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। এই খবরটা আমাদের পুরো ব্যাচ ও পুরো বিশ্ববিদ্যালয়কে স্তব্ধ করে দিয়েছে।’ নিলুফার ইয়াসমিন নামের অন্য এক সহপাঠী বলেন, নাহিদা শুধু ভালো ছাত্রীই ছিল না, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। বিদেশে গিয়ে সে দেশের নাম উজ্জ্বল করবে এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু তার এভাবে চলে যাওয়া সত্যিই কষ্টের এবং অবিশ্বাস্য। গত ১৬ এপ্রিল আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ফ্লোরিডার ট্যাম্পার বাসায় শেষবারের মতো দেখা গিয়েছিল নাহিদাকে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত এই অভিযুক্তের বাসা থেকেই নাহিদার লাশের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর আগে, নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন খণ্ডিত ও বীভৎস মরদেহ উদ্ধারের ঘটনা পুরো বাংলাদেশি কমিউনিটি এবং নোবিপ্রবি পরিবারকে স্তব্ধ করে দিয়েছে। এদিকে নাহিদা বৃষ্টির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এক শোকবার্তায় তিনি বলেন, নাহিদা বৃষ্টি নোবিপ্রবির একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। বিশ্ববিদ্যালয় পরিবার তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। তিনি আরও বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।  
যুক্তরাষ্ট্রে নোবিপ্রবি শিক্ষার্থী নাহিদার মৃত্যু, যা বলছে পরিবার ও সহপাঠী

মালয়েশিয়ায় বাড়ছে ভিক্ষুক

বিশ্বের অন্যতম উন্নত শহর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। এমনকি এসব দুস্থ ও অসহায় ব্যক্তিরা হাত পাততে শহরের বিভিন্ন খাবারের হোটেলে ঢুকে পড়ছেন।  তারা ক্রেতাদের কাছ থেকে খাবার চেয়ে খাচ্ছেন। কর্মচারীরা তাদের তাড়িয়ে দিলেও সহসা যেতে চাচ্ছেন না। রেস্তোরাঁর কর্মীরা জানান, সাধারণত বিকেল ৪টার পর যখন গরম একটু কমে আসে, তখন এসব ভিক্ষুকদের দেখা মেলে।  তবে সম্প্রতি যে বিষয়টি নতুন করে দেখা যাচ্ছে, তা হলো একদল নারী ছোট শিশুদের নিয়ে ভিক্ষা করছেন। এসব শিশু পথচারীদের টার্গেট করে তাদের কাছে হাত পাতছে। এ গ্রুপটি সাধারণত প্রচলিত ভবঘুরেদের থেকে বেপরোয়া। তারা মানুষের কাছে সরাসরি ভিক্ষা দাবি করে বসে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোও।    একজন নারী ক্রেতা অভিযোগ করেন, তিনি একদিন তার বন্ধুকে নিয়ে একটি রেস্তোরাঁয় রাতে খাওয়ার সময় এক নারী হঠাৎ টেবিল টেবিলে গিয়ে ভিক্ষা চাইতে থাকে। ওই ভিক্ষুক নারী নিজেকে ফিলিস্তিনি বলে পরিচয় দিলেও সে হিন্দিতে কথা বলছিল। এমনকি তার সঙ্গে থাকা শিশুটি সব সময় ঘুমিয়ে থাকার বিষয়টিও ছিল সন্দেহজনক। জেনিফার নামের ওই ক্রেতা ভিক্ষা দিতে অস্বীকার করলেও ভিক্ষুক তাকে বারবার তাগাদা দিচ্ছিল। তিনি বলেন, ১০ মিনিট পর একইভাবে একটি ঘুমন্ত শিশুকে নিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করে আরও এক নারী ভিক্ষুক।  ভিক্ষুকদের এ গ্রুপটিকে শুক্রবার জুমার নামাজের সময় ইন্ডিয়া মসজিদের সামনে ভিক্ষা করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম। এ ছাড়া কেবল রাস্তা কিংবা হোটেল-রেস্তোরাঁই নয়, কুয়ালালামপুরের বিভিন্ন স্থানেই এ ধরনের ভিক্ষুকের সংখ্যা বেড়েছে।
মালয়েশিয়ায় বাড়ছে ভিক্ষুক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন।  শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তিনি লেখেন, আমার বোন আর আমাদের সঙ্গে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিড়ায় স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন। নাহিদা সুলতানা বৃষ্টির বাড়ি মাদারীপুর জেলায়। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান প্রান্ত বলেন, পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়। এর আগে, অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের কথা জানায়।  
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন

জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের সঙ্গে তায়েফের গভর্নরের সাক্ষাৎ

সৌদি আরবের তায়েফ অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ওই অঞ্চলের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মো. সাখাওয়াত হোসেন। সম্প্রতি তায়েফের গভর্নর মহামান্য প্রিন্স ফাওয়াজ বিন সুলতান বিন আব্দুল আজিজ আল-সউদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।  এ সময় কনসাল জেনারেল তায়েফে কর্মরত ও বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সামগ্রিক কল্যাণে গভর্নরের ব্যক্তিগত সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান। প্রিন্স ফাওয়াজ বাংলাদেশি কনসাল জেনারেলকে অভ্যর্থনা জানান। তিনি সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের অবদানের কথা স্মরণ করে তাদের কল্যাণে সম্ভাব্য সব ধরনের প্রশাসনিক সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি সৌদি আরবে বাংলাদেশ নিযুক্ত নতুন কনসাল জেনারেলের সফলতা কামনা করে শুভকামনা জানান।
জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের সঙ্গে তায়েফের গভর্নরের সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর প্রবাসী ব্যবসায়ী আবু নাছের শামীমকে (৫০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।   মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় (ওই দেশের স্থানীয় সময়) জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার ছেলের জনক ছিলেন। নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস বলেন, তার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। চার বছর আগে দেশে এসে পুনরায় সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তিনি অভিযোগ করে বলেন, কিছু দিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে তাদের মধ্যে ফের মনোমালিন্য দেখা দেয়। দোকানটি বড় হওয়ায় বড় ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বাবা নিরাপত্তার জন্য দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দেন। ঘটনার দিন বিকেলে তিনি দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৬-৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।  
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নামাজের সময়সূচি

শুক্রবার, ১২ জুন ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

জোহর

ওয়াক্তের সময় বাকি

ফজর ভোর ০৫:২৩
জোহর বেলা ১২:০৭
আসর বিকেল ০৩:৫৬
মাগরিব সন্ধ্যা ০৫:৩২
ইশা রাত ০৬:৪৭
প্রিন্ট সংস্করণ অনলাইন সংস্করণ
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
সরকারকে ভারতীয় তাঁবেদারি ছাড়তে হবে: বিকেএম মহাসচিব
সরকারকে ভারতীয় তাঁবেদারি ছাড়তে হবে: বিকেএম মহাসচিব
সরকারকে ভারতীয় তাঁবেদারি ছেড়ে মুসলমানদের ওপর চলমান নিপীড়নের ঘটনায় কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। রোববার (১০ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ভারতজুড়ে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ আহ্বান জানান তিনি। এর আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী। ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা এবং মুসলিম নারী-পুরুষের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত মানবাধিকারের চরম লঙ্ঘন মন্তব্য করে জালালুদ্দীন আহমদ বলেন, পশ্চিমবঙ্গ ও আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের নাগরিক অধিকার হরণ এবং সাম্প্রদায়িক আগ্রাসনের ঘটনায় মুসলিম বিশ্ব আজ গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে মুসলিম নিপীড়ন বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।  তার দাবি, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একজন স্বঘোষিত হিন্দুত্ববাদী নেতা। তিনি প্রকাশ্যেই মুসলমানদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের হুমকি দিয়েছেন।  তার মতে, এ ধরনের উগ্র সাম্প্রদায়িক মানসিকতার ব্যক্তির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হওয়া শুধু ভারত ও ইসরাইলের মতো রাষ্ট্রেই সম্ভব। এটি প্রমাণ করে, ভারতে গণতন্ত্র ও ধর্মীয় সহনশীলতা ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশকে ভারতের অনুসরণ করা উচিত মনে করেন বিকেএমের মহাসচিব।  এ দেশের মানুষ, বিশেষ করে আলেমরা নিজেদের জীবন বাজি রেখে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বলছেন জালালুদ্দিন আহমদ।   বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ভারতে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়; এটি মানবতা ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। মুসলিম উম্মাহর পক্ষ থেকে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।    ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ও উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিকীর যৌথ পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হোসাইন কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহসিনুল হাসান, বায়তুল মাল (অর্থ) সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মাওলানা নাসির উদ্দিন মনির, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিকী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।

চেয়ারম্যান-মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দেশের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলটির কাছে হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেসব আবেদন যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সারজিস আলম বলেন, আজ আমরা প্রাথমিকভাবে ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করছি। ঈদের আগেই, এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং ধাপে ধাপে আরও প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, অন্য রাজনৈতিক দল থেকেও সৎ, গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিরা চাইলে এনসিপির মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে সারজিস আলম বলেন, যারা মানুষের ওপর জুলুমের সঙ্গে জড়িত ছিলেন না, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না এবং যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ নেই— তারা যে দলেরই হোক, আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে যোগ্য মনে হলে তাদেরও সুযোগ দেওয়া হবে। যারা তালিকায় স্থান পেয়েছেন তারা হলেন-
চেয়ারম্যান-মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

বারবার সীমান্তে রক্তাক্ত করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে না: রিজভী

বারবার সীমান্তকে রক্তাক্ত করলে প্রতিবেশি দেশের (ভারত) সঙ্গে কখনই ভালো সম্পর্ক গড়ে ওঠে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  রোববার (১০ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে? শনিবারও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ তো ভারতের মানুষও চায় না। দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে।  তিনি বলেন, বারবার সীমান্ত রক্তাক্ত করে ভালো সম্পর্ক হবে না। বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়তে চাইলে তাদের সহিংসতার মনবৃত্তি পরিহার করতে হবে।   বিএনপির এই নেতা বলেন, আমাদের দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে সরকার গঠন করবে। তারা নিজেদের ভাগ্য নিজেরাই পরিচালনা করবে। তেমনি ভারত আরেকটি দেশ—তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিচালনা করবে। তারা সুখে শান্তিতে থাকুক আমরা সুখে শান্তিতে থাকব—একটি সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী কোনো ফাঁপা কমিটমেন্ট করেননি, অতীতে ১০ টাকা কেজি চাল দেব, ঘরে ঘরে কাজ দেব; এ ধরনের ফাঁপা প্রতারণামূলক কোনো অঙ্গীকার তারেক রহমান করেননি।
বারবার সীমান্তে রক্তাক্ত করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে না: রিজভী
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার (৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, সবশেষ গত ৫ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।  নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সবশেষ গত ২৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়।  এ ছাড়া গত ২৩ এপ্রিল তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৭ দফা।  
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন: গভর্নর

টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে সম্প্রতি দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ বিষয়ে সাংবাদিকরা চাইলে গভর্নর বলেন, টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন। এ সময় পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন জানিয়ে তিনি বলেন, তবে সেসব অর্থ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই চেষ্টা সরকার করছে। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার টাকা ছাপিয়ে ব্যাংকঋণ নিচ্ছে এ ধারণা সঠিক নয়। ভুল তথ্যের কারণে দেশের ক্রেডিট রেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া একটি নিয়মিত বিষয়। তিনি বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ অলিগার্কদের হাতে কেন্দ্রীভূত হয়েছে। অতীতে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকের হাতে বিপুল অর্থ তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়।  অর্থমন্ত্রী বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে দারিদ্র্যের হার ধীরে ধীরে কমছে। তবে অনেক ব্যবসায়ী এখনও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন এবং ব্যাংকঋণ পরিশোধেও সমস্যায় পড়ছেন। অর্থনৈতিক বৈষম্য দূর করাই সরকারের প্রধান লক্ষ্য।
টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন: গভর্নর
সপ্তাহে ২ দিন ছুটিসহ ব্র্যাকে চাকরি, পাবেন পিতৃত্বকালীন ছুটি
সপ্তাহে ২ দিন ছুটিসহ ব্র্যাকে চাকরি, পাবেন পিতৃত্বকালীন ছুটি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ে অধীনে চাকরির সুযোগ

ববিতে এক দিনে দুই গুরুত্বপূর্ণ পদে পদত্যাগ ও অব্যাহতির আবেদন
ববিতে এক দিনে দুই গুরুত্বপূর্ণ পদে পদত্যাগ ও অব্যাহতির আবেদন

গোবিপ্রবির ওয়েবসাইটে নেই পর্যাপ্ত তথ্য, হয় না আপডেটও

শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়, উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

আইফোন ব্যবহারকারীদের ৩,০৭৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে অ্যাপল
আইফোন ব্যবহারকারীদের ৩,০৭৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে অ্যাপল

এআই কি আমাদের চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে

যেকোনো ভাষা তাৎক্ষণিক অনুবাদ করে দেবে স্মার্টফোনের যে ফিচার

টিসিবির ট্রাকসেল শুরু আজ, কম দামে মিলবে যেসব পণ্য
টিসিবির ট্রাকসেল শুরু আজ, কম দামে মিলবে যেসব পণ্য

ঈদে কত টাকায় মিলবে টিসিবির তেল-চিনি-ডাল

সরকার বড় প্রকল্পের বদলে সামাজিক কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে: অর্থমন্ত্রী