এক মাস ধরে নিখোঁজ ৭০ বছরের বৃদ্ধা, দুশ্চিন্তায় পরিবার
প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন ঢাকার জুরাইনের বাসিন্দা সাজেদা বেগম (৭০) নামের এক বৃদ্ধা। এতে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার পরিবারের। এ বিষয়ে নিখোঁজের পরদিন গত ২৭ এপ্রিল কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ বৃদ্ধার ছোট মেয়ে নাসরিন আক্তার।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল বিকাল ৩টার দিকে সাজেদা বেগম জুরাইন বাগানবাড়ি এলাকা থেকে হারিয়ে যান। তার গায়ের রং শ্যামবর্ণের, তিনি মধ্যম উচ্চতার, মুখমণ্ডল গোলাকৃতি, রুগ্ণ শরীর গড়নের। তিনি গত প্রায় ৩-৪ বছর মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। হারিয়ে যাওয়ার সময় তিনি কালো-হলুদ রঙের মেক্সি পরিহিত ছিলেন।
ঘটনার দিন দুপুরে নিখোঁজ বৃদ্ধা ঢাকার জুরাইনের বাগানবাড়ি এলাকায় তার এক মেয়ের বাড়িতে ছিলেন। দুপুরে