ঢামেকে বর্ণাঢ্য আয়োজনে প্রি-এক্ল্যাম্পসিয়া ডে উদ্যাপন
বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ওয়ার্ল্ড প্রি-এক্ল্যাম্পসিয়া ডে ২০২৫ উদ্যাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল Ask me about PE অর্থাৎ প্রি-এক্ল্যাম্পসিয়া সম্পর্কে জিজ্ঞেস করুন, জানুন।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সূচনা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. আসাদুজ্জামান, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক রাশিদা খানম, ফিটোমেটারনাল মেডিসিন ইউনিট হেড অধ্যাপক নাসরিন আক্তারসহ ডাক্তার, নার্স ও মেডিকেল ছাত্র-ছাত্রীরা। ঢামেকের ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটের উদ্যোগে অনুষ্ঠান উদ্যাপিত হয়। অনুষ্ঠানে শোভাযাত্রা আলোচনাসভা ও প্রি-এক্ল্যাম্পসিয়া রোগের উপসর্গ, চিকিৎসাব্যবস্থা এবং প্রতিরোধ এর চিত্র তুলে ধরা হয় একটি নাটিকার মাধ্যমে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফিটোমেটারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা.