ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার : আইসিটি সচিব
ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট আছে বলে মন্তব্য করেছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। বৃহস্পতিবার (২২ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সভাকক্ষে বিপিও সামিট বাংলাদেশ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইসিটি সচিব বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাত আমাদের অর্থনীতির জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিপিও খাত তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের দ্বার উন্মোচন করছে, যেখানে দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করার অপার সুযোগ রয়েছে। আশা করি এবারের সম্মেলনে আমরা কেবল নতুন প্রযুক্তি ও ধারণার সঙ্গে পরিচিত হবো না বরং দেশের তরুণদের বিপিও খাতে সম্পৃক্ত করতে