চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লোহাগাড়ার আবদুল হাফিজ। বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টার সময় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে একটি পোস্ট দেন। আবদুল হাফিজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটিতে সদস্য হিসেবে ছিলেন। তার বাড়ি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রশিদার ঘোনা এলাকায়।
ফেসবুকে দেওয়া পোস্টে চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়কের উদ্দেশে আবদুল হাফিজ লেখেন, আমি আপনার সংগঠনের একজন একনিষ্ঠ সদস্য হিসেবে বিগত সময়গুলোতে কাজ করে গেছি এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে শহীদ ভাই ও বোনদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে অবদান রাখার চেষ্টা করেছি। এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আমি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন