ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

এশিয়া পোস্ট নিউজ

  ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৯
ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ২৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া গত ২৩ এপ্রিল তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৭ দফা।

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার (৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, সবশেষ গত ৫ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন: গভর্নর
টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে সম্প্রতি দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ বিষয়ে সাংবাদিকরা চাইলে গভর্নর বলেন, টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন। এ সময় পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন জানিয়ে তিনি বলেন, তবে সেসব অর্থ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই চেষ্টা সরকার করছে। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার টাকা ছাপিয়ে ব্যাংকঋণ নিচ্ছে এ ধারণা সঠিক নয়। ভুল তথ্যের কারণে দেশের ক্রেডিট রেটিং ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া একটি নিয়মিত বিষয়। তিনি বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ অলিগার্কদের হাতে কেন্দ্রীভূত হয়েছে। অতীতে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকের হাতে বিপুল অর্থ তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়।  অর্থমন্ত্রী বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে দারিদ্র্যের হার ধীরে ধীরে কমছে। তবে অনেক ব্যবসায়ী এখনও কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন এবং ব্যাংকঋণ পরিশোধেও সমস্যায় পড়ছেন। অর্থনৈতিক বৈষম্য দূর করাই সরকারের প্রধান লক্ষ্য।
টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন: গভর্নর
চীনের বন্দরে পণ্য ও কন্টেইনারের প্রবাহ বেড়েছে
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনের বৈদেশিক বাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনায় অভাবনীয় সাফল্য দেখা গেছে। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশটি তার বাণিজ্যিক সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে পেরেছে বলে জানাচ্ছে চীনা সংবাদমাধ্যম সিএমজি। প্রথম ত্রৈমাসিকে চীনের বন্দরগুলোতে পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের হার আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে, দৈনিক গড় হিসাবে কন্টেইনার প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ, দৈনিক পণ্যপ্রবাহ বেড়েছে গড়ে ২ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া চীনের প্রধান বন্দরগুলোতে আগত ও বহির্গামী জাহাজের ধারণক্ষমতা যথাক্রমে ৯ দশমিক ৬ শতাংশ এবং ৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশ ছেড়ে যাওয়া জাহাজের এই উচ্চ প্রবৃদ্ধি প্রমাণ করে যে আন্তর্জাতিক বাজারে চীনের পণ্যের চাহিদা ও সরবরাহ ব্যবস্থা কতটা শক্তিশালী। চীনের রপ্তানি বাণিজ্যের এই উন্নতির পেছনে মূল ভূমিকা রাখছে উচ্চ প্রযুক্তি এবং পরিবেশবান্ধব পণ্য। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, এখন আর সাধারণ পণ্য নয় বরং স্মার্ট প্রযুক্তি, ইলেকট্রিক যানবাহন, লিথিয়াম ব্যাটারি এবং সৌরবিদ্যুৎ সরঞ্জাম রপ্তানিতে চীন বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে। প্রথম প্রান্তিকে এই ধরনের ‘নতুন তিন’ পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় ৫০ দশমিক ৭ শতাংশ। প্রথাগত বাজারের বাইরেও নতুন নতুন অঞ্চলে চীনের বাণিজ্য বাড়ছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। বেল্ট অ্যান্ড রোডের দেশগুলোতে চীনের রপ্তানি বেড়েছে ২০ শতাংশ। দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চীনের রপ্তানি বেড়েছে যথাক্রমে ২০ দশমিক ৩ শতাংশ এবং ১৯ দশমিক ৯ শতাংশ। চীনের অভ্যন্তরীণ বন্দরের আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব ও উচ্চ মূল্যের পণ্য তৈরির সক্ষমতা দেশটিকে বৈশ্বিক বাণিজ্যে এক অপরাজেয় অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা আশা করছেন, আগামী দিনগুলোতেও দেশটির অর্থনীতিতে এই ধারা ইতিবাচক প্রভাব ফেলবে।

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে বলে জানা গেছে।  তবে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তা‌নি বিল বিক্র‌য়ের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ সী‌মিত প‌রিস‌রে ব্যাংক খোলা রাখ‌তে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।   নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পােশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খােলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পােশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা থাকবে।

২৫ রোজার মধ্যে বেতন-বোনাস না দিলে আন্দোলনের হুঁশিয়ারি
শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ২৫ রমজানের মধ্যে পরিশোধ না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।  মঙ্গলবার (১০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। কর্মসূচিতে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা বলেন, আমরা গণতান্ত্রিক আমলের সব সরকারকে দেখেছি, সব সরকারই একই আচরণ করেছে। জানি না এ সরকার কী করবে। আমাদের ধারণা, এই সরকারও একই আচরণ করবে। তবে সরকার যদি মালিকদের বলে বেতন-বোনাস পরিশোধ করতে বাধ্য করতে পারে, তাহলে আমরা খুশি হব। কিন্তু আমার মনে হয় না সরকার তা পারবে। তিনি আরও বলেন, সবই লুটেরাদের সরকার, সুবিধাবাদীদের সরকার, বড়লোকদের সরকার। আমরা শ্রমজীবী মানুষের সরকার প্রতিষ্ঠা করতে পারিনি। তাই আমাদের দাবিদাওয়া ও অধিকার আদায় করতে হলে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। সাইফুজ্জামান বাদশা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়,শ্রম অধিদপ্তর ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের ন্যায্য অধিকার—বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।