ঢাকা-টোকিও বিমানের ফ্লাইট স্থগিতে ক্ষুব্ধ জাপান প্রবাসীরা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট স্থগিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাপান প্রবাসীরা। ফ্লাইট স্থগিত না করে বরং কাদের দুর্নীতির কারণে এটি লোকসান গুনছে, নাকি কোন ষড়যন্ত্রের বলি হচ্ছে এই ফ্লাইট, তা তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।
গত রোববার (১৮ মে) টোকিওর একটি হোটেলে বাংলাদেশ কমিউনিটি জাপানের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।
প্রায় ১৭ বছর বিরতির পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু হলেও মাত্র দেড় বছরের মাথায় আগামী ১ জুলাই থেকে ফ্লাইটটি সাময়িক বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফ্লাইট স্থগিতে সরকার যে কারণগুলো উল্লেখ করেছে তা সন্দেহজনক। উল্লেখ্য, চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা ও