
জেদ্দায় হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের সঙ্গে মতবিনিময় করেছেন সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে স্বচ্ছতা নিশ্চিত করা ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান ও প্রবাসে তার বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, এ আর নোমান, সাহদাৎ হোসেন সুজন, মোহাম্মদ রণি, শামিম আহমেদ ও আব্দুল বাছির।
মতবিনিময় সভায় বক্তারা হবিগঞ্জ জেলার উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জেদ্দায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মান্নান, মীর মনিরুজ্জামান তপন, সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, জহির আহমেদ হিরো, মইন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, আসাহাব উদ্দিন, সফিক আহমেদ, আরিফিন রুমি, সাহদাৎ হোসেন, টিপু সুলতান, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম লিটন, সোহাগ মজুমদার, কাজী নজরুল ইসলাম ও জাহাঙ্গীর সরকার প্রমুখ।




