ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদিবাসী গোষ্ঠীর মামলা
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদিবাসী গোষ্ঠীর মামলা
আমাজনের প্রত্যন্ত অঞ্চলের মারুবো নামের একটি আদিবাসী গোষ্ঠী মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-সহ আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে।  সম্প্রদায়টির দাবি, হাই-স্পিড ইন্টারনেট ব্যবহারের পর তাদের সমাজকে ‘নীল ছবি আসক্ত’ হিসেবে উপস্থাপন করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা তাদের সম্মান, সংস্কৃতি ও সামাজিক স্থিতি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। মামলার কেন্দ্রে রয়েছে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন, যেখানে বলা হয়- ইলন মাস্কের ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু হওয়ার পর মাত্র ৯ মাসেই মারুবো সম্প্রদায় ‘আমেরিকান পরিবারগুলোর দীর্ঘদিনের পরিচিত সমস্যার’ মুখোমুখি হয়েছে।  বিশেষত- মোবাইল ফোনে আসক্তি, সহিংস ভিডিও গেমস এবং নাবালকদের নীল ছবি দেখার প্রবণতা উল্লেখ করে গোষ্ঠীটির তরুণ সমাজের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে
আরও