শিশুরাই শহর রক্ষার বড় যোদ্ধা হয়ে উঠবে : চসিক মেয়র
শিশুরা যদি পরিচ্ছন্নতার শিক্ষা পায়, তাহলে তারাই শহর রক্ষার সবচেয়ে বড় যোদ্ধা হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি শিশু যখন তার মা-বাবাকে বলবে ময়লা রাস্তার বদলে ডাস্টবিনে ফেলতে, তখন সেই শিশু হবে আসল পরিবর্তনের দূত।
শুক্রবার (২৩ মে) চট্টগ্রাম কোর্টহিল আইনজীবী মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। উদ্বোধক ছিলেন লায়ন তালুকদার কামরুল হাসান। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সাইফুল ইসলাম জনি, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম