জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় এমপির
জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার এক রাজনীতিবিদ। পার্লামেন্টে বিদায়ী বক্তৃতার সময় তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। এ নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়ে গেছে।
শুক্রবার (২৩ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার এমপি কাইল ম্যাকগিন তার বিদায়ী বক্তৃতার সমাপ্তিতে এক অভিনব কাণ্ড ঘটিয়ে সংসদে হৈচৈ ফেলে দিয়েছেন। তিনি তার জুতো খুলে তাতে বিয়ার ঢেলে পান করেছেন, যা অস্ট্রেলিয়ায় ‘শুয়ি’ নামে পরিচিত একটি উৎসবমুখর ঐতিহ্য। গত ২১ মে পশ্চিম অস্ট্রেলিয়ার লেজিসলেটিভ কাউন্সিলে এ ঘটনা ঘটেছে।
লেবার পার্টির সাংসদ কাইল ম্যাকগিন ২০১৭ সাল থেকে মাইনিং অ্যান্ড প্যাস্টোরাল অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন। ৫৬ মিনিটের বিদায়ী বক্তৃতার পর তিনি এ