পিনাকী, ইলিয়াস ও কনকের ঐক্যবদ্ধ আহ্বান
দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট গড়ে তুলুন এবং বাংলাদেশ-বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিন বলে আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, যুক্তরাষ্ট্রপ্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং প্রবাসে বসবাসরত সাংবাদিক কনক সারোয়ার।
শুক্রবার (২৩ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে লাল ক্রস চিহ্নিত আওয়ামী লীগের দলীয় একটি পতাকাও যুক্ত করে দেওয়া হয়।
পোস্টে তারা বলেন, ‘দুর্নীতি, দখল, চাঁদাবাজি-বিরোধী; ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিরোধ আন্দোলনে সদা সক্রিয়; এবং বাংলাদেশ-বিরোধী ইন্ডিয়ার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে নিয়ে, দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট গড়ে তুলুন।
এর আগে দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন