ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
দ. আফ্রিকার খনিতে আটকা ২৮৯ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান
দ. আফ্রিকার খনিতে আটকা ২৮৯ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি সোনার খনিতে দুর্ঘটনার পর অন্তত ২৮৯ শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন।  শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় রাতে ক্লুফ সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটার। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, জোহানেসবার্গের প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত খনিটির সাত নম্বর শ্যাফটে শ্রমিকরা আটকা পড়েন। তবে সবাই একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে। আটকে পড়াদের জন্য খাবার পাঠানো হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। খনির দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। তবে শ্যাফটের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে নিয়ম অনুযায়ী উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
ট্রাম্পের মারাত্মক উসকানি যেভাবে মোকাবিলা করলেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট
ট্রাম্পের মারাত্মক উসকানি যেভাবে মোকাবিলা করলেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট
আরও