
গরমে শরীর ঠান্ডা রাখা ও পানিশূন্যতা দূর করতে আমরা অনেকেই আখের রস বা ডাবের পানি বেছে নিই। দুটিই প্রাকৃতিক ও সতেজ পানীয়, এনে দেয় আরাম।
তবে শরীরে এদের প্রভাব এক নয়। বিশেষ করে হাইড্রেশন ও শরীরে চিনি গ্রহণের দিক থেকে পার্থক্য রয়েছে। চলুন জেনে নিই গরমে আখের রস ও ডাবের পানির মধ্যে আমাদের জন্য কোনটি বেশি ভালো।
ডাবের পানিতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট (যেমন পটাশিয়াম ও সোডিয়াম) থাকে, যা ঘামের মাধ্যমে হারানো পানি ও লবণ দ্রুত পূরণ করতে সাহায্য করে। তাই গরমে বা ব্যায়ামের পর এটি খুব কার্যকর।
অন্যদিকে, আখের রস মূলত প্রাকৃতিক চিনিযুক্ত। এটি খেয়ে সতেজ লাগলেও শরীরের পানি-লবণের ভারসাম্য ঠিক রাখতে ততটা সাহায্য করে না।

আখের রসে সুক্রোজের পরিমাণ বেশি, যা দ্রুত রক্তে শর্করা বাড়ায়। তাই এটি খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়, কিন্তু নিয়মিত বেশি খাওয়া ঠিক নয়।
ডাবের পানিতেও চিনি আছে, তবে তুলনামূলক কম। তাই এটি হালকা ও প্রতিদিন খাওয়ার জন্য বেশি নিরাপদ।
ডাবের পানি: হালকা, সহজপাচ্য, গরমে আরাম দেয়
আখের রস: কিছুটা ভারী লাগতে পারে, বিশেষ করে বেশি খেলে
ডাবের পানি ইলেকট্রোলাইট সমৃদ্ধ। তাই শরীরের পানির ভারসাম্য ঠিক রাখে।
অন্যদিকে আখের রসে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও এটি মূলত চিনিনির্ভর পানীয়।

ডাবের পানি: প্রতিদিনের জন্য ভালো, গরমে শরীর হাইড্রেট রাখে
আখের রস: মাঝে মাঝে খেলে ভালো, দ্রুত শক্তি দেয়
মনে রাখবেন, গরমে নিয়মিত পান করার জন্য ডাবের পানি বেশি স্বাস্থ্যকর। আখের রসও খারাপ নয়, তবে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
সূত্র: এনডিটিভি




