চলছে থাইরয়েড মেলা, সেবা মিলছে ৫০০ টাকায়
থাইরয়েড সচেতনতা সপ্তাহ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী থাইরয়েড মেলার আয়োজন করেছে ‘দি থাইরয়েড সেন্টার ও বিটমির’। এ মেলায় ৫০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যাবে। এ ছাড়া দরিদ্র ও এক বছরের কম বয়সী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর ‘দ্য থাইরয়েড সেন্টারে’র সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী।
এ সময়ে তিনি বলেন, জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে দি থাইরয়েড সেন্টার লিমিটেড ও বিটমির ২০১৭ সাল থেকে প্রতিবছর নিয়মিতভাবে থাইরয়েড মেলার আয়োজন করে আসছে। তিন দিনের মেলায় প্রায় দুই