বর্ষার আগেই ডায়রিয়া ও জ্বরের প্রকোপ : চিকিৎসকের পরামর্শে কী কী করবেন না
বর্ষা আসেনি এখনো কিন্তু প্রকৃতির রূপ বদলাতে শুরু করেছে। আর এই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বেড়ে গেছে ডায়রিয়া, ভাইরাল জ্বর, সর্দি-কাশিসহ নানা সংক্রামক রোগ। হাসপাতালগুলোর জরুরি বিভাগে প্রতিদিনই এমন রোগীর ভিড় বাড়ছে।
চিকিৎসকরা বলছেন, মৌসুমি সংক্রমণের এ সময়টাতে শুধু ওষুধ নয়, দরকার সচেতনতা- বিশেষ করে কী করবেন না, সেটা জানা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, এ সময়ে কিছু ভুল অভ্যাস আমাদের শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সংক্রমণ রোধে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে যে বিষয়গুলো থেকে বিরত থাকা উচিত, সেগুলো নিচে তুলে ধরা হলো :
১. খোলা পানীয় বা রাস্তার খাবার নয়
গরম আর আর্দ্রতায় খাবার দ্রুত নষ্ট হয়। ফুটপাতের শরবত, ফুচকা যতই লোভনীয় হোক না