ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

ঢামেকে বর্ণাঢ্য আয়োজনে প্রি-এক্ল্যাম্পসিয়া ডে উদ্‌যাপন 

কালবেলা ডেস্ক

  ২৩ মে ২০২৫, ১০:০৬
ঢামেকে প্রি-এক্ল্যাম্পসিয়া ডে উদ্‌যাপন। ছবি : সৌজন্য 

বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ওয়ার্ল্ড প্রি-এক্ল্যাম্পসিয়া ডে ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল Ask me about PE অর্থাৎ প্রি-এক্ল্যাম্পসিয়া সম্পর্কে জিজ্ঞেস করুন, জানুন।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সূচনা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. আসাদুজ্জামান, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক রাশিদা খানম, ফিটোমেটারনাল মেডিসিন ইউনিট হেড অধ্যাপক নাসরিন আক্তারসহ ডাক্তার, নার্স ও মেডিকেল ছাত্র-ছাত্রীরা। ঢামেকের ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটের উদ্যোগে অনুষ্ঠান উদ্‌যাপিত হয়। অনুষ্ঠানে শোভাযাত্রা আলোচনাসভা ও প্রি-এক্ল্যাম্পসিয়া রোগের উপসর্গ, চিকিৎসাব্যবস্থা এবং প্রতিরোধ এর চিত্র তুলে ধরা হয় একটি নাটিকার মাধ্যমে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফিটোমেটারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. আরিফা শারমিন মায়া।

বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, সঠিক তথ্য ও সচেতনতা আগামী দিনে প্রি-এক্ল্যামসিয়া থেকে জীবন রক্ষা করতে পারে।

আজকের এই দিনে, আসুন আমরা অঙ্গীকার করি—সচেতনতা ছড়াব, মায়েদের পাশে দাঁড়াব, এবং আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করবো।

উল্লেখ্য, প্রি-এক্ল্যাম্পসিয়া একটি গুরুতর গর্ভকালীন সমস্যা, যা উচ্চ রক্তচাপ এবং অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির মাধ্যমে দেখা দেয়। বিশ্বজুড়ে বহু মা ও নবজাতকের মৃত্যু বা জটিলতার পেছনে এই রোগ দায়ী। আমাদের দেশে মাতৃমৃত্যুর ২য় অন্যতম কারণ হলো এক্ল্যাম্পসিয়া। এটি এমন একটি গর্ভকালীন রোগ, যা অনেক সময় পূর্ব সতর্কতা ছাড়াই দেখা দেয়। কিন্তু যদি সময়মতো শনাক্ত করা যায় এবং যথাযথ চিকিৎসা প্রদান করা হয়, তবে বহু জীবন রক্ষা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক সময়ে গর্ভকালীন চেকআপে আসলে তার উপসর্গ, ওজন, রক্তচাপের মাত্রা, রোগীর আগে থেকে অন্য কোনো ক্রনিক রোগ (ডায়াবেটিস, কিডনি রোগ) আছে কিনা, পরিবারে করো হাই প্রেসার ছিল কিনা বা ডেলিভারির সময় খিঁচুনি হয়েছিল কিনা এসবের উপর ভিত্তি করে একটি রিস্ক মডেল রয়েছে যাকে Gestosis score বলে। স্কোর ৩ এর সমান বা বেশি হলে সেই মায়ের পরবর্তীতে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ সময় সহজলভ্য ও সাশ্রয়ী একটি ওষুধ যদি রোগীকে দেওয়া যায় তাহলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

ওষুধের দাম সরকারিভাবে নির্ধারণের দাবি
সব ধরনের ওষুধের দাম সরকার নির্ধারণ, অনুমোদনহীন দোকানে ওষুধ সরবরাহ বন্ধ করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা।  বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর মিটফোর্ড এলাকায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ীরা এসব দাবি জানায়। বিসিডিএসের নেতারা বলেন, ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি থেকে ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সব ওষুধের দাম সরকার নির্ধারণ করতে হবে। বিসিডিএসের পরিচালক জসীম উদ্দীন বলেন, সারা দেশের ওষুধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নিয়ে দ্রুত প্রতিস্থাপন করা, ব্যবসায়ীদের ন্যায্য কমিশন বাস্তবায়ন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানে কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করাসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য তারা এই কর্মসূচি পালন করেছেন। দাবি মেনে নেওয়ার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী।