ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) ও পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)। পুলিশ জানায়, রাতে ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে বাড়ি ফেরার পথে মজলিশপুর এলাকায় পৌঁছালে মহাসড়ক থেকে হঠাৎ একটি ড্রামট্রাক বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের রাস্তায় মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে ট্রাককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন প্রাণ হারান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শেরপুর
আরও