কাজে আসছে না কোটি টাকার ‘লাইটনিং এরেস্টার’
হবিগঞ্জের আজমিরীগঞ্জের ডেমিকান্দি গ্রামের বাসিন্দা তজম আলী মিয়ার পুত্র সাজু মিয়া (২০)। গত ১১ মে বিকেলে বাড়ির পাশে গোসল করার সময় বজ্রপাতে মারা যান তিনি।
তজম আলী মিয়া জানান, সাজু বাড়ির পেছনে গোসল সেরে আসার সময় বজ্রপাত শুরু হয়। তখন সে বজ্রপাতের কবলে পড়ে।
শুধু সাজু মিয়াই নন গত পাঁচ বছরে হাওরে ধানকাটা, বাড়ির পাশে জমিতে কাজ করা, পুকুরে মাছ ধরাসহ বিভিন্ন কাজে থাকাকালীন বজ্রপাতে আজমিরীগঞ্জ উপজেলাসহ জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮১ জন। এদের মধ্যে ৫৫ জনই কৃষক আর সাধারণ কেটে খাওয়া মানুষ।
এ অবস্থায় উপজেলার হাওর অঞ্চলের সাধারণ মানুষ জীবিকার তাগিদে হাওর, নদী ও হাওরের বিভিন্নস্থানে যেতেই এখন ভয় পাচ্ছেন।
বজ্রপাত থেকে