রিকশাচালকের ছেলের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন তারেক রহমান
সিলেট নগরীর একজন হতদরিদ্র রিকশাচালক রফিকুল ইসলাম। তার জীবিকা থেকে উপার্জন করা টাকা দিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠানোর জন্য ভিসার ব্যবস্থা করেছেন। কিন্তু ভিসা পাওয়ার পর তিনি জানতে পারলেন, নির্ধারিত মেয়াদের মধ্যে ছেলেকে এয়ার টিকিট করে সৌদি আরবে না পাঠালে ভিসাও বাতিল হয়ে যাবে।
এই খবর জানার পর তিনি ছুটে যান নগরী হাউজিং এস্টেটস্থ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয়ে। আর সে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এ সময় তিনি সঙ্গে সঙ্গে রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে যোগাযোগ করে রফিকুল ইসলামের ছেলের সৌদ আরবের টিকিটের ব্যবস্থা