পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৯ জন নারী ও সাত শিশু ও দুজন পুরুষ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে রহমতপুর ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর এবং শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তে বাজার এলাকায় দিয়ে তাদেরকে ভারতীয় গেট দিয়ে পাঠানো হয় বাংলাদেশে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা ও শ্রীরামপুর সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজার