ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
বিক্রির জন্য আনা ১৩ মণ সরকারি বই উদ্ধার 
বিক্রির জন্য আনা ১৩ মণ সরকারি বই উদ্ধার 
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাকিনা পোনা হাটি বাজারে বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় প্রায় ১৩ মণ সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের (পোনাহাটি) এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় আলী হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন বইগুলো ক্রয় করে ভ্যানযোগে কাকিনা পোনা হাটি পৌঁছালে স্থানীয়রা বিষয়টি দেখে তাকে আটক করে। পরে তারা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বইবোঝাই ভ্যানগাড়িটি জব্দ করে এবং আলী হোসেনকে
আরও