বৈষম্যবিরোধী সমন্বয়কদের দুগ্রুপের সংঘর্ষে আহত ৪
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন একপক্ষের সাজেদুল ইসলাম সবুজ ও রঞ্জ মিয়া।
অন্যপক্ষ মেহেদী হাসান রনি ও মো. রাফি। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২৩ মে) রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। এখন পরিস্থিতি শান্ত। তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্পের