প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থের পর ক্ষমা চাইলেন সেই কৃষি কর্মকর্তা
কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ চলাকালে পড়াশোনা কম জানায় নারী প্রশিক্ষণার্থীকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে।
এ নিয়ে কালবেলায় ‘পড়াশোনা কম জানায় প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থ করলেন কৃষি কর্মকর্তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী নারীর কাছে ক্ষমা চেয়েছেন সেই কর্মকর্তা।
বৃহস্পতিবার (২২ মে) ভুক্তভোগী নারী জহুরা খাতুনের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী নিজেই।
তিনি বলেন, ভুক্তভোগী নারীর বাড়িতে গিয়ে আমার উপসহকারী ক্ষমাপ্রার্থনা করেছেন। এ ছাড়া তাকে যাতায়াতের ভাড়া দেওয়া হয়েছে।
ভুক্তভোগী জহুরা খাতুন কালবেলাকে বলেন, আঙ্গুরসহ দুজন উপসহকারী আমার বাড়িতে এসে ওই ঘটনার বিষয়ে ক্ষমা চেয়েছেন। পরে আমাকে