ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ
বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যা না আসতেই ধসে গেল দুধ কুমোর নদের ডানতীর রক্ষা বাঁধ। সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সামান্য বৃষ্টির পানিতে রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বন্যা আসার আগেই বাঁধে ধস নামায় আতঙ্ক বিরাজ করছে তীরবর্তী বাসিন্দাদের মাঝে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ ডাম্পিং না করে সিসি ব্লক বসানোর কারণে সামান্য বৃষ্টির পানিতেই বাঁধে ধস দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের কাজ চলমান থাকায় কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা এখনো কাজ বুঝে পাননি। কাজে অনিয়ম হলে তার দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠানকেই নিতে হবে। জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধ কুমোর নদী
আরও