বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা ইউনিটের উৎপাদন শুরু
দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।
বুধবার (২১ মে) রাত ৯টার দিকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
গত ১৯ মে রাত ১টার দিকে বয়লারের টিউব লিক হলে ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ১২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন কার্যক্রম। দুই দিন বন্ধ থাকার পর মেরামত শেষে বুধবার বিকেলে বয়লারে ফায়ারিং উৎপাদনে যায়।
কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি থেকে প্রতিদিন ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ১ নম্বর ইউনিটটি