ফুলবাড়ীতে চাহিদার চেয়ে ৩ হাজারের বেশি কোরবানির পশু প্রস্তুত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চাহিদার চেয়ে ৩ হাজার ১৮৫টি পশু বেশি প্রস্তুত করা হয়েছে। বিগত বছরের তুলনায় দাম এবার কিছুটা কম। তবে এখনো পুরোদমে পাইকারি ব্যবসায়ীরা বাজারে না আসায় পশুর বাজার জমে ওঠেনি। চাহিদার অতিরিক্ত পশুগুলো দেশের বিভিন্ন স্থানের চাহিদা পূরণে রপ্তানি করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এ বছর উপজেলার চাহিদা ১২ হাজার ৬১৩টি হলেও প্রস্তুত করা হয়েছে ১৫ হাজার ৭৯৮টি পশু। অতিরিক্ত ৩ হাজার ১৮৫টি। এসব পশুর মধ্যে রয়েছে- ৬ হাজার ৬৪৫টি গরু, ৭ হাজার ৭০৫টি ছাগল এবং ১ হাজার ৪৪৮টি ভেড়া। গরুর মধ্যে ৪ হাজার ৯টি ষাঁড়, ৪৯৫টি বলদ এবং ২ হাজার ১৪১টি গাভি রয়েছে।
খামারিরা বলছেন,