ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
রংপুরে তলিয়ে গেছে ৮৮ হেক্টর ফসলি জমি
রংপুরে তলিয়ে গেছে ৮৮ হেক্টর ফসলি জমি
গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে রংপুরের পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮৮ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তিস্তা নদীর চরাঞ্চলের কৃষকরা। পীরগাছা উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে- শাক-সবজি ১২ হেক্টর, ভুট্টা ২ হেক্টর, ধান ৩৭ দশমিক ৫ হেক্টর, পাট ১ দশমিক ৫ হেক্টর, বাদাম ৩০ হেক্টর ও মরিচ ৫ হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, তারা বাধ্য হয়ে অপরিপক্ব মরিচ, বাদাম ও সবজি উঠিয়ে নিচ্ছেন। অনন্তরাম গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, অনেক কষ্টে ২০ শতক জমিতে মরিচ লাগিয়েছিলাম। দুই দিনের পানিতে গাছ
আরও