বিদ্যুৎস্পর্শে পুত্রবধূ-শ্বশুরের মৃত্যু, শাশুড়ি হাসপাতালে
নীলফামারীতে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাশুড়ি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইটাপির ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন নীলফামারী সদর থানার পরিদর্শক এম আর সাঈদ।
নিহতরা হলে ওই গ্রামের সোলাইমান বাবু (৭০) ও তার পুত্রবধূ সাবানা বেগম (৩৫)। সোলাইমানের স্ত্রী ওয়াতুননেসা (৬০) গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ্ ফকির কালবেলাকে জানান, সম্প্রতি ঝড়বৃষ্টিতে সোলাইমান বাবুর বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বুধবার সকাল থেকে স্ত্রী ওয়াতুননেসা ও পুত্রবধূ সাবানাকে সঙ্গে নিয়ে বসতবাড়ি মেরামতের