ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
ইব্রাহিমের জীবন সংগ্রাম চলে মুখে ছবি এঁকে
ইব্রাহিমের জীবন সংগ্রাম চলে মুখে ছবি এঁকে
বৈদ্যুতিক দুর্ঘটনায় দুটি হাত হারিয়ে ফেলেন ইব্রাহিম। অন্যদিকে তার দুই পা-ই অবশ। চিকিৎসার খরচ পল্লী বিদ্যুৎ নিলেও নেয়নি তার ভবিষ্যৎ জীবনের দায়িত্ব। তারপরও হাল ছাড়েননি তিনি। তাই নিজেকে আবারও কর্মব্যস্ত করে তোলার  জন্য নিজ চেষ্টায় ছবি আঁকা শেখেন। এরপর শুরু হয় হুইল চেয়ারে বসে ছবি আঁকার ব্যস্ততা। মুখে তুলি। ঘাড় ঘুরিয়ে বারবার রং নিচ্ছেন আর একের পর এক নানা ছবি এঁকে চলেছেন। আর সে ছবি বিক্রির টাকায় নিজের চিকিৎসা ও সংসারের খরচ জোগাচ্ছেন ইব্রাহিম। ইব্রাহিম মল্লিক নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রামের মৃত নজর মল্লিকের ছেলে। বিধবা মা সুফিয়া বেগম, ভাই শহিদুল মল্লিক ও ভাবি সুলতানা মল্লিককে নিয়ে তার সংসার। পড়াশোনা করেছেন
আরও