‘অন্তর্বর্তী সরকার নির্বাচনকে উপেক্ষা করছে, তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে’
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনকে উপেক্ষা করছে। নির্বাচন না করে তারা ক্ষমতায় থাকতে চায়। মনে হচ্ছে বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা তারা পেয়ে গেছে। নির্বাচন দিতে কেন তাদের এত সমস্যা।’
বুধবার (২১ মে) সন্ধ্যা রাত ৮টার দিকে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচি বিভিন্ন অংশ হিসেবে নওগাঁ জেলা যুবদলের আয়োজিত পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী শুক্রবার ও শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনায়েম মুন্না।
তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের বৃহত্তম