শেরপুরে বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত সোয়া ৯টার দিকে উপজেলার দরবেশ তলা ও রাত ১১টার দিকে বড় গজনী চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন- গান্ধীগাঁও গ্রামের ছলিমুদ্দিন তালুকদারের ছেলে আকাশ মিয়া (৪০) ও বড় গজনী গ্রামের সহেন্দ্র মারাকের ছেলে এফিলিস মারাক (৫০)।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে গজনী বিট ফরেস্ট অফিস সংলগ্ন হালচাটি কোচপাড়া এলাকায় কয়েকটি বন্যহাতির দল অবস্থান করছিল। মঙ্গলবার রাতে আকাশ ওই এলাকায় চলাচলের সময় বন্যহাতির দল তাকে আক্রমণ করে এবং পিষ্ট করে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, এফিলিস মারাক তার