শেরপুরে কমেছে সব নদীর পানি, তবুও কাটেনি আতঙ্ক
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও চার দিনের টানা বৃষ্টিপাতে শেরপুরের নদীগুলোর পানি বৃদ্ধি পেলেও রাত থেকে কমেছে সব নদীর পানি। তবে বাঁধে ফাটল দেখা দেওয়ায় নদী তীরবর্তী এলাকার মানুষের আতঙ্ক বেড়েছে। যে কোনো সময় বৃষ্টি শুরু হলেই ভাঙতে পারে বাঁধ।
এর আগে মঙ্গলবার চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার (২১ মে) সকাল থেকেই বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিন সকাল ৯টায় শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্টে বিপৎসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচে, ভোগাই নদীর নালিতাবাড়ি পয়েন্ট বিপৎসীমার ২৪৬ সেন্টিমিটার নিচে, পুরাতন ব্রহ্মপুত্র বিপৎসীমার ৬৩৭ সেন্টিমিটার মিটার নিচে এবং