পাপের ভারে প্রকৃতিতে বিপর্যয় ঘটে
পৃথিবীর বুকে যত বিপর্যয় ও দুর্যোগ সৃষ্টি হয়, তার জন্য প্রধানত দায়ী মানুষের সীমাহীন পাপ ও সীমালঙ্ঘন। প্রকৃতিতে মানুষের অন্যায় হস্তক্ষেপ ও ধ্বংসযজ্ঞের কারণে যেমন প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়, তেমনি নৈতিক অধঃপতন ও গুনাহের কারণে সমাজের সুন্দর পরিবেশ নষ্ট হয়। ভালো কাজের সুফল যেভাবে আমরা ভোগ করি, একইভাবে মন্দ কাজের ফলে আমাদের ভুগতে হয় নানা দুর্ভোগ। ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কিংবা বৈশ্বিক পর্যায়ের ক্ষেত্রেও এটি সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ সব বিপর্যয়ের জন্য মানুষের কৃতকর্মকেই দায়ী করেছেন—সেটা হোক জাগতিক অন্যায়-অনাচার কিংবা গুনাহ-পাপাচার। আল্লাহ মানুষকে সবসময় পাকড়াও করেন না। তাকে শোধরানোর সুযোগ দেন। তবে তারা যখন সীমালঙ্ঘন করে, তখনই তিনি