চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান। কারামুক্ত হয়েই সবাইকে ধন্যবাদ জানান তিনি। এবার ফারিয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন তার বর্তমান অবস্থার কথা।
ফারিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে শুরুতেই তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।’এ সময়