অনেকেই বাসার রাউটারটি চোখের আড়ালে রাখতে চান। কখনো আলমারির ভেতরে বা কোনায়, কখনো সোফার পেছনে। দেখতে একটু কম সুন্দর লাগলেও রাউটার আসলে আপনার ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেটিকে ভুল জায়গায় রাখলে ভালো গতির সংযোগও ধীর বা দুর্বল হয়ে যেতে পারে।
ওয়াইফাই মূলত রেডিও তরঙ্গের মাধ্যমে কাজ করে। আর এই তরঙ্গ খোলা জায়গায় সহজে ছড়াতে পারে, কিন্তু দেয়াল, কাঠ, ধাতু বা আসবাবপত্র এ তরঙ্গকে বাধা দেয়। ফলে রাউটারের অবস্থান সরাসরি আপনার ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে।
নিচে এমন ৫টি সাধারণ ভুল জায়গার কথা উল্লেখ করা হলো, যেখানে রাউটার রাখা ঠিক নয়।
রাউটার মেঝেতে রাখলে পুরো ঘরে সিগন্যাল ঠিকভাবে ছড়াতে পারে না। রেডিও তরঙ্গ সাধারণত নিচের দিকে বেশি ছড়ায়, তাই রাউটার নিচে থাকলে এর কার্যকারিতা কমে যায়।
সমাধান : রাউটার টেবিল বা তাকের ওপর রাখুন, মেঝে থেকে কিছুটা উঁচুতে।
সোফা বা বড় আসবাবপত্র সিগন্যালের পথে বাধা সৃষ্টি করে। ফলে আপনার ওয়াইফাই দুর্বল হয়ে যেতে পারে, বিশেষ করে দূরের ঘরে।
সমাধান : রাউটার খোলা জায়গায় রাখুন, যেখানে সিগন্যাল সহজে ছড়াতে পারে।
অনেকে রাউটার লুকাতে গিয়ে বেজমেন্টে রাখেন। কিন্তু এটি খুবই খারাপ সিদ্ধান্ত। সেখানে সাধারণত পাইপ, তার এবং অন্যান্য জিনিস থাকে, যা সিগন্যালে বাধা দেয়।
সমাধান : যেখানে আপনি বেশি ইন্টারনেট ব্যবহার করেন, সেই জায়গার কাছাকাছি রাউটার রাখুন।
রাউটার আলমারির ভেতরে রাখলে শুধু সিগন্যালই কমে না, বরং এটি অতিরিক্ত গরমও হতে পারে। দীর্ঘ সময় এভাবে থাকলে রাউটার নষ্ট হয়ে যেতে পারে।
সমাধান : রাউটার এমন জায়গায় রাখুন যেখানে বাতাস চলাচল করতে পারে।
একাধিক রাউটার কাছাকাছি থাকলে তারা একে অপরের সিগন্যালে বাধা সৃষ্টি করে। এতে সংযোগ অস্থির হয়ে যায়।
সমাধান : একই নেটওয়ার্কে থাকলে মেশ সিস্টেম ব্যবহার করুন, অথবা রাউটারগুলোর মধ্যে দূরত্ব রাখুন।
রাউটার এমন জায়গায় রাখা উচিত, যাতে -
প্রয়োজনে প্লাস্টিক বা বাঁশের ঝুড়ির ভেতরে রাখা যেতে পারে, তবে ধাতব কোনো কিছুর ভেতরে রাখা যাবে না
রাউটার কোথায় রাখা হচ্ছে, সেটি আপনার ওয়াইফাইয়ের গতি নির্ধারণে বড় ভূমিকা রাখে। ছোট একটি পরিবর্তন- যেমন রাউটার একটু উঁচুতে বা খোলা জায়গায় রাখা, আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে অনেক ভালো করতে পারে।
তাই রাউটার লুকানোর চেয়ে সঠিক জায়গায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। এতে করে ঘরের প্রতিটি কোণায় ভালো সিগন্যাল পাওয়া সম্ভব হবে।
সূত্র : সিনেট




