সংক্ষেপে বললে, না- সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করা নিরাপদ নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন।
একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করলে আপনি সহজেই সাইবার আক্রমণের শিকার হতে পারেন। এর মধ্যে একটি সাধারণ পদ্ধতি হলো ‘ক্রেডেনশিয়াল স্টাফিং’। এতে হ্যাকাররা কোনো একটি সাইট থেকে ফাঁস হওয়া লগইন তথ্য নিয়ে অন্য সাইটগুলোতেও চেষ্টা করে। যদি সব জায়গায় একই পাসওয়ার্ড থাকে, তাহলে একটি অ্যাকাউন্ট হ্যাক হলেই অন্যগুলোও ঝুঁকিতে পড়ে।
সাইবার নিরাপত্তা গবেষণায় দেখা গেছে, অনেকেই পাসওয়ার্ডে সামান্য পরিবর্তন করেন। কিন্তু এই ধরনের মিল থাকা পাসওয়ার্ডও খুব সহজে ভেঙে ফেলা যায়। স্বয়ংক্রিয় বট খুব অল্প সময়েই এসব পাসওয়ার্ড অনুমান করতে পারে।
এর ফলে আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য, এমনকি পরিচয়ও চুরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, একটি পাসওয়ার্ড ফাঁস হলে তার প্রভাব অনেক বড় হতে পারে।
অনেকেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন কারণ অনেক পাসওয়ার্ড মনে রাখা কঠিন। এটা স্বাভাবিক।
এই সমস্যার সমাধান হিসেবে নিরাপত্তা বিশেষজ্ঞরা ‘পাসওয়ার্ড ম্যানেজার’ ব্যবহারের পরামর্শ দেন। এই ধরনের অ্যাপ আপনার সব পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে এবং প্রয়োজনে নতুন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে দেয়। আপনাকে শুধু একটি শক্তিশালী মাস্টার পাসওয়ার্ড মনে রাখতে হয়।
ব্রাউজারেও পাসওয়ার্ড সেভ করার সুবিধা থাকে, তবে এগুলো সাধারণত আলাদা পাসওয়ার্ড ম্যানেজারের মতো নিরাপদ নয়।
আগে নিয়মিত পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দেওয়া হতো। এখন বিশেষজ্ঞরা বলছেন, যদি পাসওয়ার্ড শক্তিশালী ও আলাদা হয়, তাহলে বারবার পরিবর্তন করার প্রয়োজন নেই।
তবে কিছু ক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড বদলাতে হবে। মনে রাখবেন- কোনো ওয়েবসাইটে ডাটা ফাঁস হলে, আপনার ডিভাইসে ম্যালওয়্যার ধরা পড়লে, আপনি কারো সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করলেবা অজানা লগইন চেষ্টা বা অস্বাভাবিক নোটিফিকেশন পেলে দেরী না করে পাসওয়ার্ড পরিবর্তন করুন।
একটি শক্তিশালী পাসওয়ার্ড সাধারণত:
বিশেষজ্ঞদের মতে, শুধু শক্তিশালী পাসওয়ার্ডই নয়, আরও কিছু অভ্যাস জরুরি। যেখানে সম্ভব মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) চালু করুন আর সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন। এ ছাড়া ফিশিং ইমেইল বা ভুয়া লিংক চিনতে শিখুন। নির্ভরযোগ্য সাইবার নিরাপত্তা আপডেট অনুসরণ করতে ভুলবেন না।
সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করা সহজ মনে হলেও এতে বড় ধরনের ঝুঁকি থাকে। এতে আর্থিক ক্ষতি বা পরিচয় চুরির মতো সমস্যা হতে পারে। তাই প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়।
সূত্র : কিপার সিকিউরিটি




