আজকের দিনে আমাদের চারপাশে অসংখ্য রিচার্জেবল ডিভাইস। মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ঘড়ি, হেডফোন থেকে শুরু করে আরও অনেক কিছুই প্রতিদিন চার্জ দিতে হয়। তাই অনেকেরই অভ্যাস হয়ে গেছে চার্জার সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখা।
বিশেষ করে বিছানার পাশে বা কাজের টেবিলে চার্জার লাগানোই থাকে, প্রয়োজন হলেই ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এভাবে সব সময় চার্জার প্লাগে লাগিয়ে রাখা কি নিরাপদ? এতে কি কোনো ঝুঁকি আছে? আবার এতে কি বিদ্যুতের অপচয় হয়?
চার্জার যদি প্লাগে লাগানো থাকে কিন্তু ডিভাইসের সঙ্গে যুক্ত না থাকে, তখনও সেটি অল্প পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। একে বলা হয় ‘স্ট্যান্ডবাই পাওয়ার’ বা ‘ভ্যাম্পায়ার পাওয়া’। পরিমাণ খুবই কম হলেও দীর্ঘ সময় ধরে এটি কিছু বিদ্যুতের অপচয় ঘটায়।
আধুনিক চার্জারগুলো সাধারণত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হয়। তাই স্বাভাবিক অবস্থায় এগুলো প্লাগে লাগানো থাকলে বড় ধরনের ঝুঁকি তৈরি করে না। তবে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে।
বিশেষ করে রাতে বা দীর্ঘ সময় বাসার বাইরে গেলে অপ্রয়োজনীয় চার্জার খুলে রাখা নিরাপদ অভ্যাস।
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে ব্লক করা ফোন নম্বরের তালিকা দেখুন সহজে
আরও পড়ুন : সন্তানদের এআই ব্যবহার সম্পর্কে বাবা-মায়েরা কতটা জানেন
একটি চার্জার একা খুব বেশি বিদ্যুৎ খরচ না করলেও যদি বাড়িতে একাধিক চার্জার সব সময় প্লাগে লাগানো থাকে, তাহলে মোট খরচ কিছুটা বাড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি অপ্রয়োজনীয় বিল বাড়ানোর একটি কারণ হতে পারে।
চার্জার সব সময় প্লাগে লাগানো থাকলে এর ভেতরের কিছু অংশ ধীরে ধীরে ক্ষয় হতে পারে। এতে চার্জারের আয়ু কিছুটা কমে যেতে পারে, বিশেষ করে যদি চার্জারটি নিম্নমানের হয়।
চার্জার সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখা খুব বড় ঝুঁকিপূর্ণ না হলেও এটি পুরোপুরি নিরাপদও নয়। এতে সামান্য বিদ্যুৎ অপচয় হয় এবং কিছু ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিও থাকতে পারে। তাই সচেতনভাবে প্রয়োজন অনুযায়ী চার্জার ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় সময় খুলে রাখা সবচেয়ে ভালো অভ্যাস। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে, নিরাপত্তাও নিশ্চিত থাকবে।
সূত্র : দ্য কনভারসেশন




