নতুন স্মার্টফোন নিয়ে আইটেল সিটি সিরিজের যাত্রা শুরু
নির্ভরযোগ্য স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন সিটি সিরিজের প্রথম স্মার্টফোন সিটি হান্ড্রেড। মাত্র ১১,৯৯০ টাকার মূল্যে বাজারে আসা এই স্মার্টফোনটি নতুন প্রজন্মের জন্য তৈরি। অত্যাধুনিক এআই প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স- সব মিলিয়ে সিটি হান্ড্রেড তরুণদের জন্য দিচ্ছে স্টাইল, স্মার্টনেস ও স্পিডের এক অনন্য অভিজ্ঞতা।
‘সুপার ফান, সুপার স্ট্রং’ এ স্লোগান ধারণ করে আসা সিটি হান্ড্রেড কেবল একটি ডিভাইস নয়, এটি তরুণদের ডিজিটাল স্টাইল স্টেটমেন্ট। ৭.৬৫ মিমি প্রিমিয়াম ইউনিবডি ফ্রেমে তৈরি এই ফোনটি তার স্লিম ও স্লীক লুকে নজর কাড়বে সহজেই। ফোনটির ৬.৭৫ ইঞ্চির আল্ট্রা-ফ্ল্যাট ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট ব্রাইটনেস ও ৮৩ শতাংশ