নামিবিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে আইসিসি -টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে ওঠা শেষ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে পরবর্তী রাউন্ডের আট দলের লাইনআপ ও ম্যাচসূচিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
কলম্বোয় গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সুপার এইটে ওঠে পাকিস্তান। ব্যাট হাতে সাহিবজাদা ফারহানের দুর্দান্ত শতক এবং বল হাতে শাদাব খান-উসমান তারিক জুটির নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় পায় দলটি। এই ফলের ফলে যুক্তরাষ্ট্রের পরের পর্বে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে যায়।
কোন গ্রুপ থেকে কারা উঠল
সুপার এইট গ্রুপ বিন্যাস
চলমান আসরের বড় চমক অস্ট্রেলিয়ার বিদায়। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সুপার এইট সূচি (বাংলাদেশ সময়)
| তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ২১ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | কলম্বো | রাত ৭:৩০ |
| ২২ ফেব্রুয়ারি | শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড | কান্ডি | বিকেল ৩:৩০ |
| ২২ ফেব্রুয়ারি | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | আহমেদাবাদ | রাত ৭:৩০ |
| ২৩ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে | মুম্বাই | রাত ৭:৩০ |
| ২৪ ফেব্রুয়ারি | ইংল্যান্ড বনাম পাকিস্তান | কান্ডি | রাত ৭:৩০ |
| ২৫ ফেব্রুয়ারি | শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড | কলম্বো | রাত ৭:৩০ |
| ২৬ ফেব্রুয়ারি | দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ | আহমেদাবাদ | বিকেল ৩:৩০ |
| ২৬ ফেব্রুয়ারি | ভারত বনাম জিম্বাবুয়ে | চেন্নাই | রাত ৭:৩০ |
| ২৭ ফেব্রুয়ারি | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | কলম্বো | রাত ৭:৩০ |
| ২৮ ফেব্রুয়ারি | শ্রীলঙ্কা বনাম পাকিস্তান | কলম্বো | রাত ৭:৩০ |
| ১ মার্চ | দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে | আহমেদাবাদ | বিকেল ৩:৩০ |
| ১ মার্চ | ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ | কলকাতা | রাত ৭:৩০ |
২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। প্রতিটি ম্যাচই সেমিফাইনালে ওঠার দৌড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।




