পানি পান করা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ থাকতে পর্যাপ্ত পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু অনেকেই একটি বিষয় নিয়ে চিন্তায় পড়েন, পানি খাওয়ার পরপরই কেন প্রস্রাবের তাগিদ অনুভূত হয়। কেউ কেউ এটাকে স্বাভাবিক মনে করে এড়িয়ে যান, আবার কেউ দুশ্চিন্তায় ভোগেন।
আসলে সব সময় বিষয়টি চিন্তার নয়। তবে কিছু ক্ষেত্রে এটি শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিতও দিতে পারে। তাই কোনটা স্বাভাবিক আর কখন সতর্ক হওয়া জরুরি, সেটি জানা গুরুত্বপূর্ণ।
পানি খাওয়ার পর প্রস্রাব হওয়া শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিশেষ করে শরীরে পানি কম থাকলে বা একসঙ্গে বেশি পানি পান করলে কিডনি দ্রুত অতিরিক্ত পানি বের করে দিতে চায়। ফলে অল্প সময়ের মধ্যেই প্রস্রাবের চাপ অনুভূত হতে পারে।
অল্প পানি পান করেও যদি বারবার প্রস্রাবের তাগিদ লাগে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। ভারতের থানের কিমস হাসপাতালের ইউরোলজিস্ট ডা. আকিল খান জানান, এটি অনেক সময় মূত্রাশয়ের অস্বাভাবিক আচরণের লক্ষণ হতে পারে।
তার মতে, অতিরিক্ত সক্রিয় মূত্রাশয় এই সমস্যার একটি সাধারণ কারণ। এ ক্ষেত্রে মূত্রাশয়ের পেশি বেশি সক্রিয় হয়ে ওঠে এবং পুরোপুরি ভর্তি না হলেও প্রস্রাবের তাগিদ তৈরি করে।
ঘনঘন প্রস্রাবের পেছনে আরও কিছু কারণ থাকতে পারে। যেমন
ডায়াবেটিস ও মানসিক চাপের প্রভাব
অনিয়ন্ত্রিত রক্তে শর্করার মাত্রাও ঘন ঘন প্রস্রাবের একটি বড় কারণ। ডায়াবেটিসে শরীর অতিরিক্ত শর্করা বের করতে গিয়ে বেশি প্রস্রাব তৈরি করে।
এছাড়া দীর্ঘদিন মানসিক চাপ বা উদ্বেগ থাকলেও মূত্রাশয় বেশি সংবেদনশীল হয়ে পড়ে। এতে প্রস্রাব কম থাকলেও চাপ অনুভূত হতে পারে।
কী করলে উপকার পাবেন
হঠাৎ করে বেশি পানি না খেয়ে সারাদিনে অল্প অল্প করে পানি পান করলে এই সমস্যা কিছুটা কমে। এতে শরীরের ভারসাম্য বজায় থাকে এবং কিডনির ওপর চাপ কম পড়ে।
কিছু লক্ষণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যেমন
এ ধরনের লক্ষণ সংক্রমণ, মূত্রাশয়ের প্রদাহ, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট সমস্যা বা ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে।
পানি খাওয়ার পরপরই প্রস্রাব হওয়া বেশিরভাগ সময়ই স্বাভাবিক। তবে এটি যদি নিয়মিত এবং অস্বাভাবিকভাবে বেশি ঘটে, তাহলে বিষয়টি হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
সূত্র : এই সময় অনলাইন




