ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

মহেশ-প্রিয়াঙ্কার শুটিংয়ে দরকার ১৫ লাখ লিটার পানি

এশিয়া পোস্ট বিনোদন

  ০৭ মে ২০২৬, ১০:৪৬
বড় বাজেট ও ক্যানভাসে নির্মিত হচ্ছে ‘বারাণসী’। ছবি: সংগৃহীত

ভারতের সিনেমা ভুবনে আলোড়ন তুলতে যাচ্ছে এস এম রাজামৌলি ও মহেশ বাবু জুটি। ‘বাহুবলি’ ও ‘আরআরআর’ দিয়ে রীতিমতো ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের পর্দায় কাঁপিয়েছেন। ব্লকবাস্টার এ দুই সিনেমার পর আরও বড় ক্যানভাস ও বাজেটের সিনেমা ‘বারাণসী’র কাজ দ্রুত এগিয়ে নিচ্ছেন রাজামৌলি।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বরফের মহাদেশ এন্টার্কটিকায়, মরুভূমির তপ্ত বালু কিংবা আফ্রিকার গভীর অরণ্যের পর এবার পরিচালক ধারণ করবেন গভীর সমুদ্রের দৃশ্য। জানা গেছে, সিনেমাটির গভীর পানির নিচের কিছু দৃশ্যের শুটিং হচ্ছে হায়দরাবাদ ফিল্ম সিটিতে। এ দৃশ্য ধারণ নিয়েই দেখা দিয়েছে বিপত্তি।

দৃশ্যটির জন্য প্রায় ১৫ লাখ লিটার পানির দরকার পড়বে, এজন্য আবেদন করা হয় কর্তৃপক্ষ বরাবর। তবে সেই আবেদন খারিজ হয়ে যায় শহরে গ্রীষ্মের সময় পানির চাহিদা বেড়ে যাওয়ায়। আবেদনটি প্রত্যাখ্যান হওয়ায় বিপাকে আছেন রাজামৌলি। নিখুঁত দৃশ্য ধারণে বড় পুকুর ভরাটের জন্য নির্মাতারা অন্য জায়গা থেকে পানি সংগ্রহের চেষ্টা করছে। পানি পাওয়া গেলে পুরো মে মাস পানির গভীরের শুটিংটি চলবে। সূত্র: আনন্দবাজার

রাজামৌলির এই উচ্চাভিলাষী প্রজেক্টের কাহিনি ত্রেতা যুগ থেকে কলি যুগ পর্যন্ত হাজার বছরের সময়কালজুড়ে বিস্তৃত। সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করছেন মহেশ বাবু।

‘দেশিগার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া দশ বছর পর এই সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন। খলচরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

হলিউড মাতাবেন দিশা পাটানি
সিনেভুবনের তারকাদের স্বপ্ন—হলিউডের পর্দায় কাজ করে বিশ্বব্যাপী নিজেকে আলোকিত করার। এরই মধ্যে অনেক বলিউড তারকা নিজের মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে হলিউডের রঙিন ভুবনে দৃপ্ত পদক্ষেপ রেখেছেন। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের নায়িকাদের পর এবার সে তালিকায় নাম লেখাতে চেলেছেন আরেক বলিউড অভিনেত্রী দিশা পাটানি। পর্দায় দিশা পাটানির উপস্থিতি বরাবরই উষ্ণতা ছড়ায়। শুধু পর্দাতেই নন, সামাজিকমাধ্যমেও তার সৌষ্ঠব কোমরের ঝলকানিতে শিহরিত হয় দর্শকহৃদয়। ‘হট অ্যান্ড বোল্ড’ লুকে প্রায়ই হাজির হয়ে দর্শক মাতাতে দেখা যায় ‘বাঘি’ খ্যাত তারকাকে। এবার অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’ দিয়ে হলিউডে পা রাখতে চলেছেন এই সুন্দরী। থ্রিলারটির প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অব ফোর্স’র মাধ্যমে তিনি হাজির হবেন বোল্ড লুকে। জানা গেছে, সিনেমায় প্রধান চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সূত্র: সংবাদ প্রতিদিন হলিউডে কাজ করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্ব্সিত দিশা বলেন, ‘গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। আমি সবসময় অ্যাকশন ঘরানার ছবি ভালোবাসি।’ তিনি আরও বলেন, ‘এই প্রজেক্টের ট্রেলার লঞ্চের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। প্রথম আন্তর্জাতিক কাজের এক অসাধারণ অভিজ্ঞতার চরম উত্তেজনার পাশাপাশি খানিকটা ভয়ও কাজ করছিল। তবে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা বিরাট সুযোগ পেয়েছি।’ এবার দর্শকের অপেক্ষার পালা—প্রিয়াঙ্কা-দীপিকার পর হলিউডের বিস্তৃত অঙ্গনে কেমন করেন বলিউড হট-ক্রেজ দিশা পাটানি।  
হলিউড মাতাবেন দিশা পাটানি
নতুন গল্পে হাজির হচ্ছে ‘লগান’ জুটি
ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন আমির খান ও আশুতোষ গোয়ারিকর। ২৫ বছর আগে ‘লগান’ দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন তারা। দীর্ঘ দিন পর আবারও পুনর্মিলন ঘটছে এই জুটির। সেই এপিক পিরিয়ড ড্রামার পর নতুন গল্পটি কেমন হতে যাচ্ছে—এ নিয়েই উত্তেজনা বলিউডে। মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকরের ‘লগান’ অস্কারের মঞ্চ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটিকে ভারতীয় সিনেমার অন্যতম সেরা স্পোর্টস ড্রামা হিসেবেই ভাবা হয়। শোনা যাচ্ছে, আশুতোষ গোয়ারিকরের ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক লালা অমরনাথের জীবনী নিয়ে বায়োপিকে অভিনয় করবেন আমির খান। নির্মাতাদের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইন্ডাস্ট্রি সূত্রে খবর—প্রজেক্ট নিয়ে প্রাথমিক আলোচনা অনেকটাই এগিয়েছে এবং স্ক্রিপ্টও প্রায় সম্পন্ন হয়েছে। সূত্র: এইসময় অনলাইন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লালা অমরনাথ এক কিংবদন্তি নাম। ব্রিটিশ আমলের শেষ দিকে দেশভাগের উত্তাল সময়ে তার জীবন ও ক্রিকেটযাত্রা ঘিরেই নির্মিত হবে সিনেমাটি। ক্রিকেট ছাড়াও সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনও গুরুত্বপূর্ণ জায়গা পাবে এর গল্পে। দেশভাগের আবহ, ব্যক্তিগত সংগ্রাম এবং দেশের প্রতি আবেগ—সব মিলিয়ে ছবিটিকে একটি বড় মাপের পিরিয়ড স্পোর্টস ড্রামা হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে। লগান-এর সেই মর্যাদার লড়াইয়ের পর ‘দঙ্গল’-এ মহাবীর ফোগাটের চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। ফলে লালা অমরনাথের চরিত্রে বলিউড তারকা আমির খানকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।  
নতুন গল্পে হাজির হচ্ছে ‘লগান’ জুটি
সামাজিকমাধ্যমে মৃত্যু হয়েছে শক্তি কাপুরের
বলিউডে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর গুজব। বৃহস্পতিবার একাধিক সামাজিকমাধ্যম পোস্টে দাবি করা হয়, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে শুরু হয় চরম উদ্বেগ ও বিভ্রান্তি। খবর: বলিউড হাঙ্গামা তবে কিছুক্ষণের মধ্যেই সেই গুজবের অবসান ঘটান শক্তি কাপুর নিজেই। একটি ভিডিওবার্তায় তিনি স্পষ্টভাবে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। অভিনেতা বলেন, ‘আমার মৃত্যুর খবরটি পুরোপুরি মিথ্যা। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এমন ভুয়া খবর এড়িয়ে চলুন।’ দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করা এই অভিনেতা মৃত্যুর গুজব ছড়ানো নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি জানান, এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিতে চলেছেন এবং এরই মধ্যে সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওবার্তায় তিনি আরও জানান, এ ধরনের অপপ্রচার কেবল বিভ্রান্তি তৈরি করে এবং এটি অত্যন্ত দুঃখজনক। ৭৩ বছর বয়সী শক্তি কাপুর বলিউডে প্রায় ৭০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন। কমেডি ও খলচরিত্রে অভিনয় তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিশেষ করে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির আইকনিক চরিত্র ‘ক্রাইম মাস্টার গোগো’ আজও দর্শকদের মনে জায়গা করে আছে।  

‘ধুরন্ধর ৩’ নিয়ে ইঙ্গিত
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে এরই মধ্যে বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা। এবার সেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ছবির অন্যতম প্রযোজক জ্যোতি দেশপান্ডে এক সাক্ষাৎকারে বলেন, ‘ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। বছরের শেষে দর্শকদের জন্য একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।’ যদিও তিনি সরাসরি ‘ধুরন্ধর ৩’-এর নাম উল্লেখ করেননি। খবর: টাইমস অব ইন্ডিয়া পরিচালক আদিত্য ধর পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পেয়ে বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকার ব্যবসা করে। ভারতের বাজারেই এর আয় ছিল ১০০০ কোটি রুপির বেশি। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পায় দ্বিতীয় পর্ব। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। বিশ্বজুড়ে প্রায় ১৭৮৮ কোটি রুপি ব্যবসা করে নতুন রেকর্ড গড়ে ‘ধুরন্ধর পার্ট ২’। রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। তারকাখচিত কাস্ট ও অ্যাকশনধর্মী গল্প দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বক্স অফিসের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা পেয়েছে ‘ধুরন্ধর’। প্রথম পর্ব নেটফ্লিক্সে মুক্তির পর ভালো সাড়া পেয়েছিল। এবার দর্শকদের অপেক্ষা দ্বিতীয় পর্বের ডিজিটাল মুক্তি নিয়ে। জানা গেছে, মে মাসের মধ্যেই ওটিটিতে আসতে পারে সিনেমাটি, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে পরিচালক ধুরন্ধরের তৃতীয় কিস্তি নির্মাণে আগেই অনীহা প্রকাশ করেছিলেন। এরপর প্রযোজকের এমন বক্তব্য ফ্র্যাঞ্চাইটিকে নতুন করে আলোচনায় এনেছে।  
‘ধুরন্ধর ৩’ নিয়ে ইঙ্গিত
শাহরুখ, অক্ষয়দের নিয়ে কাজ করতে চান না জনপ্রিয় এই পরিচালক
বলিউড বাদশাহ শাহরুখ খান, অক্ষয়দের নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখেন বলিউডের নির্মাতারা। অনেকে তো তাদের শিডিউল পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করেন। কিন্তু জানলে অবাক হবেন, তাদের মতো তারকাদের নিয়ে কাজ করতে আগ্রহী নয় ভারতের বক্স অফিস কাঁপানো ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। খবর: দ্য ওয়াল      বিস্ফোরক এই মন্তব্য করে সুদীপ্ত স্পষ্ট জানান, তিনি কোনো দিনই শাহরুখ খান বা অক্ষয় কুমারের মতো বড় তারকাদের নিয়ে ছবি বানাতে চান না। তার মতে, বড় তারকাদের সঙ্গে কাজ করলে পরিচালকের স্বাধীনতা অনেকটাই কমে যায়। পরিচালক বলেন, ‘দ্য কেরালা স্টোরি’ বানানোর সময় থেকেই আমি ঠিক করেছিলাম, বড় কোনো নায়ককে নেব না। কারণ তাদের সঙ্গে অনেক শর্ত ও চাপ জড়িয়ে থাকে। আমি নিজের গল্পে বিশ্বাস করি। কিন্তু স্টারডম ঘিরে অতিরিক্ত চাপ নিতে চাই না। তিনি আরও দাবি করেন, বড় তারকাদের কেন্দ্র করে ছবি তৈরি হলে মূল গল্পের চেয়ে তাদের ইমেজ বেশি গুরুত্ব পায়। ফলে পরিচালকের নিজস্ব ভাবনা ও গল্প বলার স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। সুদীপ্ত সেনের কথায়, ‘অক্ষয় কুমার বা শাহরুখ খানের মতো তারকাদের নিয়ে কাজ করলে পরিচালকের মতের চেয়ে তাদের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’ পরিচালক জানান, তিনি নিজের গল্প, নিজস্ব শৈলী এবং স্বাধীন চিন্তাভাবনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কোনো তারকার ইমেজের সঙ্গে আপস করে সিনেমা তৈরি করা তার পছন্দ নয়।  