কৃষকের সম্ভাবনাময় অর্থনৈতিক দ্বার খুলতে পারে বায়োচার
বায়োচারে কৃষকের সম্ভবনাময় অর্থনীতির দ্বার খুলতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গাজীপুর সিসিডিবি ক্লাইমেট সেন্টারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত দেশে প্রথমবারের মতো কার্বন ফেস্ট এগ্রিডিকার্বাথনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বায়োচার (কার্বনসমৃদ্ধ জৈব সার) জমিতে ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্যও রক্ষা হচ্ছে। একটি সম্ভাবনাময় কৃষি প্রযুক্তি, যা মাটিতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলভাবে কার্বন সঞ্চয়ের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চা নিশ্চিত করে। কৃষিতে এর প্রয়োগ শুধু ফসল উৎপাদন বৃদ্ধিতেই নয়, বরং কার্বন বাজারে বায়োচারের অন্তর্ভুক্তি কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বারও খুলে দিতে পারে।
বক্তারা বলেন, কার্বন