ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

কৃষকের সম্ভাবনাময় অর্থনৈতিক দ্বার খুলতে পারে বায়োচার

কালবেলা প্রতিবেদক

  ২৪ মে ২০২৫, ০২:৪০
গাজীপুর সিসিডিবি ক্লাইমেট সেন্টারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত দেশে প্রথমবারের মতো কার্বন ফেস্ট এগ্রিডিকার্বাথন। ছবি : সংগৃহীত

বায়োচারে কৃষকের সম্ভবনাময় অর্থনীতির দ্বার খুলতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গাজীপুর সিসিডিবি ক্লাইমেট সেন্টারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত দেশে প্রথমবারের মতো কার্বন ফেস্ট এগ্রিডিকার্বাথনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বায়োচার (কার্বনসমৃদ্ধ জৈব সার) জমিতে ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্যও রক্ষা হচ্ছে। একটি সম্ভাবনাময় কৃষি প্রযুক্তি, যা মাটিতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলভাবে কার্বন সঞ্চয়ের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চা নিশ্চিত করে। কৃষিতে এর প্রয়োগ শুধু ফসল উৎপাদন বৃদ্ধিতেই নয়, বরং কার্বন বাজারে বায়োচারের অন্তর্ভুক্তি কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বারও খুলে দিতে পারে।

বক্তারা বলেন, কার্বন ফেস্টের উদ্যোগ বাংলাদেশের কার্বন-সহনশীল ভবিষ্যতের জন্য শক্তিশালী একটি পদক্ষেপ। ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের কার্বন ক্রেডিট, কার্বন ফাইন্যান্স, কার্বন মার্কেট, কার্বন ট্রেডিং, কার্বন সিকোয়েস্ট্রেশন ও কার্বন নিউট্রালিটির ব্যাপারে আরও গভীর উপলব্ধি তৈরি হবে। ভবিষ্যতে তাদের জলবায়ু বিষয়ক উদ্ভাবনের ব্যাপারে আরও বেশি আগ্রহী করে তুলবে।

আয়োজকদের ভাষ্যমতে, আয়োজনটি বাংলাদেশের কার্বন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান এগিয়ে নেওয়ার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এতে কার্বন ফেস্ট জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ, জলবায়ু প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কার্বন উদ্যোক্তা, বিভিন্ন পেশাজীবী, কৃষিবিদ, উন্নয়নকর্মী, গবেষক এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও মতামত উঠে এসেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে জাতীয় এবং ক্রমান্বয়ে আন্তর্জাতিকভাবে কার্বন সেক্টরকে উপলক্ষ্য করে এমন অনুষ্ঠান আয়োজন করেছেন তারা।

ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) এক্সিকিউটিভ ডিরেক্টর জুলিয়েট কেয়া মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো: সাইফুল ইসলাম আফ্রাদ, সিসিডিবির ডেপুটি ডিরেক্টর চন্দন চার্লস গোমেজ, এনভোলিড লিমিটেডের সিইও মোরশেদুল বারী এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রায়হান ফেরদৌস প্রমুখ।

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হেলভেটাস বাংলাদেশ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গ্রামীণ শক্তি, ওএইচএসই ফাউন্ডেশন, কার্বোবোন, ফিউচার কার্বন লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের প্রথম কার্বন ফেস্টে প্যানেল আলোচনা, পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন, ভিডিও ডকুমেন্টারি কম্পিটিশন, কার্বন কোয়েস্ট, জলবায়ু প্রতিযোগসহ তিনটি অনলাইন ট্রেইনিং সেশন আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গাজীপুরের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে সহযোগিতা করেছে এনভোলিড লিমিটেড, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টদ (আইসিসিসিএডি) ও এগ্রোট্রেন্ডস।

বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়া বিদেশি শিক্ষার্থীদেরও অন্যত্র চলে যেতে বলা হয়েছে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে পারে। মার্কিন সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, হার্ভার্ড বিদেশি শিক্ষার্থীদের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি সহিংসতা, ইহুদিবিদ্বেষ ছড়ায় ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে মিলে কাজ করে। ডিএসইচএস সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ‘বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা মাত্র।’ হার্ভার্ড এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে দাবি করেছে। তারা বলেছে, ‘১৪০টির বেশি দেশ থেকে আসা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাস ও জাতিকে সমৃদ্ধ করে। আমরা তাদের পাশে আছি।’ এই সিদ্ধান্তকে অনেকে ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডবিরোধী অবস্থানের অংশ হিসেবে দেখছেন। এর আগেও হার্ভার্ডকে ‘বামপন্থী’ বলে সমালোচনা করেছিলেন ট্রাম্প। গত মাসে ফেডারেল তহবিল বরাদ্দ নিয়েও সরকারের সঙ্গে বিরোধে জড়ায় বিশ্ববিদ্যালয়টি। শর্তগুলোর মধ্যে ছিল: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন, বৈচিত্র্য বিষয়ক দপ্তর বন্ধ, এবং বিদেশি শিক্ষার্থীদের তথ্য অভিবাসন বিভাগকে দেওয়া। এই তহবিল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড আদালতে মামলা করেছে।

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন এনএসইউ ভিসি আবদুল হান্নান
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ইন্দোনেশিয়া ইনস্যুরেন্স সামিট (আইআইএস) ২০২৫-এ বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রেখেছেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি ২১ থেকে ২৩ মে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে। এটি আয়োজন করেছে ইন্দোনেশিয়ার ইনস্যুরেন্স কাউন্সিল (ডিএআই)। এ আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া ও অন্যান্য অঞ্চলের বিমা খাত, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনার মূল বিষয় ছিল বিমা খাতের ভবিষ্যৎ, আর্থিক খাতে উদ্ভাবন এবং একাডেমিয়া ও শিল্পখাতের যৌথ অংশীদারত্বের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ খুঁজে বের করা।  উপাচার্য ‘সুবিধাবঞ্চিত গ্রাহকদের সম্ভাবনা উন্মোচন : বিমার ভূমিকা’ বিষয়ে তার বক্তব্যে বৈশ্বিক বিমা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দিক তুলে ধরেন। তিনি বলেন, নতুন প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা তৈরি করে পিছিয়ে থাকা জনগণের কাছে বিমা পৌঁছে দিতে হবে। এ সময় তিনি বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স এবং বিমা কার্যক্রমের উদাহরণ তুলে ধরেন, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে।  তিনি আরও বলেন, অর্থনৈতিক এবং জলবায়ু ঝুঁকির সময় এসব উদ্যোগ সমাজকে আরও স্থিতিশীল ও নিরাপদ রাখতে সহায়তা করে। তিনি শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন। ‘টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবনের মাধ্যমে বিমার ভবিষ্যৎ পুনর্কল্পনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক খাত ও একাডেমিয়া থেকে আগত নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা অংশ নেন এবং ভবিষ্যতের বীমা ব্যবস্থার রূপ নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক এই সফরের অংশ হিসেবে অধ্যাপক চৌধুরী আগামী ২৫ মে সিঙ্গাপুরের ন্যায়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে শিক্ষা ও গবেষণায় ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে। 

ছাত্রদলের কর্মসূচি থেকে ছাত্রলীগ নেতা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের দিনব্যাপী অবরোধ কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।  আটক হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম এনায়েত হোসেন রেজা। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি‌ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী। আটকের পর তাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ মে) বিকেল পাঁচটায় রমনা উদ্যান থেকে তাকে আটক করা হয়।  এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, রেজা ছাত্রদলের কর্মসূচির সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তিন চারজন সহযোগীসহ ঘুরাঘুরি করছিলো। এসময় আমরা তাকে চিনতে পেরে তার পরিচয় জিজ্ঞেস করি। সে আমাদের মিডিয়াকর্মী পরিচয় দেয়। পরবর্তীতে সে পালিয়ে যেতে গেলে তাকে রমনা উদ্যান থেকে আটক করা হয়। কিন্তু তার বাকি সহযোগীরা পালিয়ে যায়।  জিসান বলেন, তাকে আটকের পর কোন মব করা হয়নি। আটকের পরে পুলিশকে জানালে রমনা জোনের ডিসি মাসুদ ও এডিসি মামুন এসে তাকে হেফাজতে নেন।

বেসরকারি শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা
বেসরকারি স্কুল ও কলেজে এন্ট্রি লেভেলে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর নারী কোটা প্রযোজ্য হবে না। বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া তবে ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ ও ‘শরীরচর্চা শিক্ষক’ পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগের ক্ষেত্রে নারী কোটা থাকবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ এবং ‘শরীরচর্চা শিক্ষক’ পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এ প্রজ্ঞাপনটি গত ১৫ মে থেকেই অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে এ অনুযায়ী সংশ্লিষ্ট সব প্রশাসনিক বিভাগ, শিক্ষা বোর্ড, শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এ বিষয়ে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে মতামত চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। পরে মন্ত্রণালয়ের একটি বৈঠকে সিদ্ধান্ত হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষক নিয়োগেও সরকারি চাকরির মতো ৭ শতাংশ কোটা সংরক্ষণের পক্ষে মত দেওয়া হবে। বর্তমানে যে ৭ শতাংশ কোটা বহাল রয়েছে, তার মধ্যে ৫ শতাংশ নির্ধারিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বরাদ্দ রয়েছে।

প্রাথমিকে আসছে বড় নিয়োগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগামী এক মাসের মধ্যে প্রকাশিত হতে পারে।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, নারী, পোষ্য এবং জেলা কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পর এবং নতুন নিয়োগ বিধি অনুমোদনের পরপরই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  বর্তমানে নিয়োগ বিধি অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এটি সম্পন্ন হতে আরও এক মাসের মতো সময় লাগতে পারে। ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা (নিয়োগ) এস এম মাহবুব আলম এ তথ্য জানিয়ে বলেন, নতুন নিয়োগ বিধি চূড়ান্ত হওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিধি প্রকাশের সাতদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সহকারী শিক্ষক পদে প্রায় ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে, যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১০ থেকে ১২ হাজার হতে পারে। এছাড়াও, ৩২ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন, যার ফলে সব মিলিয়ে প্রায় ৪৪ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া বন্ধ ছিল। ২০০৯ সালের একটি মামলার কারণে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ বন্ধ হয়ে যায়। ২০১৪ সালে মামলার নিষ্পত্তি হলেও একই বছর প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় নিয়োগ ও পদোন্নতির বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে চলে যায়। ২০১৭ সাল থেকে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের শূন্য পদে চলতি দায়িত্ব দেওয়া শুরু হয়। পরবর্তীতে, ২০২৩ সালের ৩ আগস্ট লক্ষ্মীপুর জেলার সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে এই কার্যক্রম পুনরায় শুরু হয়। সর্বশেষ, ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৫০ শতাংশ চাকরিকাল গণনা সংক্রান্ত মামলায় পদোন্নতি কার্যক্রম ফের আটকে যায়। এই সমস্যা সমাধানের পর প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।