আশ্রয়ণের জায়গায় দোকান, উচ্ছেদের দাবি বাসিন্দাদের
সিরাজগঞ্জের তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় স্থানীয় প্রভাবশালীদের নির্মাণ করা ১৫টি দোকানঘর উচ্ছেদের দাবিতে মাবনবন্ধন করেছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ স্থানীয়রা।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বড় পোওতা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বড় পোওতা আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের স্থানে বর্তমান ১৫টি অবৈধ দোকানঘর আছে। গ্রামের শিশু-কিশোর, যুবক ও বড় পোওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে খেলার মাঠের জায়গা নির্ধারণ করে আমরা মাটি ভরাটও করেছিলাম। কিন্তু গত ১৪ বছরে এলাকার কয়েকজন প্রভাবশালী তা দখল করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান করে ছোটখাটো বাজার গড়ে তুলেছেন। প্রকল্পের জায়গা থেকে দোকানঘর উচ্ছেদ করার জন্য প্রশাসনের