কবরস্থানের সভাপতি পদের সেই নির্বাচন স্থগিত
পাবনার চাটমোহরে বহুল আলোচিত জান্নাতুল বাকী কবরস্থানের সভাপতি পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
বুধবার (২১ মে) দুপুরে নির্বাচন স্থগিতের তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেন, নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থানটির মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।
আব্দুল মতিন মাস্টার জানান, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় আমরা নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছি। দুই-একদিনের মধ্যে গ্রামের প্রধানবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমঝোতার