চরে হঠাৎ জোয়ারের পানি, মৃত অবস্থায় ৩৪ গরু উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীবেষ্টিত ভাটি বলাকী গ্রামে ভয়াবহ এক ঘটনায় কচুরিপানার চাপে ৩৪টি গরুর মৃত্যু হয়েছে। জোয়ারের তোড়ে খালে ভেসে আসা কচুরিপানার স্তূপের নিচে চাপা পড়ে একের পর এক গরুর প্রাণহানিতে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিঃস্ব হয়ে পড়েছেন অনেক কৃষক পরিবার।
শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের মেঘনা চরাঞ্চলের ভাটি বলাকী গ্রামের খালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গ্রামের কৃষকরা তাদের গরুগুলো চরে ঘাস খাওয়ানোর জন্য খোলা মাঠে ছেড়ে দেন। তবে দুপুর গড়িয়ে গেলেও গরুগুলো বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন গরুর মালিকেরা। একপর্যায়ে খালের পাড়ে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে