শিশুর কান্নার উৎস খুঁজতে গিয়ে মিলল নারীর মরদেহ
গাজীপুরের শ্রীপুরের একটি বসতবাড়ি থেকে নারী গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক আছেন।
বুধবার (২১ মে) সকালে উপজেলার আবদার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোছা. আকলিমা আক্তার (৩০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আদনান ইসলাম (৩৫) মুক্তাগাছা মন্ডলসেন গ্রামের এশার আলীর ছেলে। আদনান স্ত্রী আকলিমাকে নিয়ে শ্রীপুরের আবদার এলাকায় ভাড়া থেকে দুজনই স্থানীয় কারখানায় কাজ করতেন।
জানা গেছে, সকালে নিহত আকলিমার ঘর থেকে তার শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে বাড়ির অন্য ভাড়াটিয়া দরজা খোলা দেখতে পেয়ে বাহির থেকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ডাকাডাকি করার পরও আকলিমার কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়ির