সৌদিতে ফ্ল্যাটে মিলল দুই ভাইয়ের মরদেহ, পরিবারে শোকের ছায়া
সৌদি আরবের দাম্মাম শহরে একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্বজনরা।
বুধবার (২১ মে) তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগর (২২) গাজীপুরের উত্তর ভুরুলিয়ার আদর্শ পাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. মোশারফ হোসেন লম্বরির ছেলে।
মোশারফ হোসেন লম্বরি বলেন, দুই ছেলে ছাড়া কোনো সন্তান নেই। ভবিষ্যতের কথা চিন্তা করেই তাদের কানাডায় পাঠাতে চেয়েছিলাম। কানাডা পাঠানোর স্বপ্নই কাল হয়েছে আমার! বুধবার রাত ১২টার পর এক বাংলাদেশি ফোন করে দুই ছেলের হত্যাকাণ্ডের খবর দিয়েছেন বলে জানান তিনি। পরে সৌদি দূতাবাসের মাধ্যমে