ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
রাঙামাটিতে মধ্যরাতে পুড়ল ৩০ দোকান
রাঙামাটিতে মধ্যরাতে পুড়ল ৩০ দোকান
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) রাত ১টার দিকে আলমগীরের কাপড়ের দোকান থেকে এ আগুনের ঘটনা ঘটে। জানা গেছে, আগুনের সংবাদ পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে, পরবর্তীতে দীঘিনালা ফায়ার স্টেশন থেকে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে ৩০টিরও অধিক মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকান পুড়ে গেছে। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির বলেন, আগুনে ৩০টি দোকান পুড়ে
আরও